July 21, 2026, 9:29 pm
শিরোনাম :
বিএটিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে ফিল্ড টেকনিশিয়ান ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালে শিশুকে ধর্ষণচেষ্টা করল রুগী নেত্রকোনায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত সম্পন্ন ঠাকুরগাঁওয়ে বিষাক্ত ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু মাদ্রাসাশিক্ষার্থীকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ চোখ খুললে অভিযুক্ত,শিক্ষক, মনে করো স্বপ্ন দেখছো স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না: ইসির সুপারিশ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক গাজী নজরুল ইসলামকে আরও ২ বিয়ের পরামর্শ রফিক উল্লাহ আফসারীর এবার জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে এনসিপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা চাঁদপুরে মসজিদের প্রবেশপথে দেওয়া হলো বাঁশের বেড়া

গাজী নজরুল ইসলামকে আরও ২ বিয়ের পরামর্শ রফিক উল্লাহ আফসারীর

মোঃ ইসমাইল হোসেন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা গাজী নজরুল ইসলামের ফাঁস হওয়া অন্তরঙ্গ ভিডিও এবং ব্যক্তিগত মুহূর্তের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার তীব্র সমালোচনা করেছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিক উল্লাহ আফসারী। একই সঙ্গে তিনি এমপি গাজী নজরুল ইসলামকে আরও দুটি বিয়ে করার পরামর্শ দিয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর মঙ্গলবার (২১ জুলাই) এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেন তিনি।

ভিডিও বার্তায় মাওলানা রফিক উল্লাহ আফসারী বলেন, “উচিত হচ্ছে আমার গাজী নজরুল ইসলাম ভাই আরও দুইটা বিয়ে করা। হালাল জিনিস, এটাতে কোনো শরম নেই। যারা এ ধরনের ভিডিও ভাইরাল করছেন, তাদের একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।”

ইসলামের সাহাবিদের বৈবাহিক জীবনের উদাহরণ টেনে তিনি বলেন, দাম্পত্য জীবনে ভালোবাসা ও আন্তরিকতা ইসলামের স্বাভাবিক শিক্ষা এবং বিবাহ একটি পবিত্র সম্পর্ক। স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে কাউকে হেয় করা বা বিব্রত করা কোনোভাবেই ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

গাজী নজরুল ইসলামের ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, “গাজী নজরুল ইসলাম ভাই, সাতক্ষীরা শহরের সম্মানিত এমপি, একামতে দ্বিনের অতন্দ্র প্রহরী, কোটি কোটি মুসলমানের কলিজা। তাদের স্বামী-স্ত্রীর ভিডিও ভাইরাল করে কী শান্তিটা পেলেন?” গণমাধ্যম ও সামাজিক মাধ্যমকে উদ্দেশ করে তিনি বলেন, বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি কোনো বড় অপরাধ। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তাদের আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে বলে সতর্ক করেন এই বক্তা।

উল্লেখ্য, গত সোমবার (২০ জুলাই) রাতে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।



ফেসবুক কর্নার