October 6, 2026, 6:26 am
শিরোনাম :
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ, প্রতিপাদ্য নির্ভুল নিবন্ধন শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চোটের পর ঘুমের সমস্যায় অমিতাভ, বদলাচ্ছেন ব্যস্ত রুটিন বক্তাবলী ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপায় লাইনম্যান নিহত বোপারার ঝড়ে বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের জয় ময়মনসিংহ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, চক্রের সন্ধানে তদন্ত ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে ৪-১ গোলে হারাল ফ্রান্স বাবার সন্দেহে ডিএনএ পরীক্ষা, মিলল হাসপাতালের শিশুবদলের সত্য রুশ ড্রোন হামলায় ভারতীয় নাবিক আহত, দিল্লির কঠোর প্রতিবাদ

দেশের সবচেয়ে বড় সংকট কর্মসংস্থান’:হাসনাত আব্দুল্লাহ

অভয়নগর প্রতিবেদক

যশোরের বাঘারপাড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত পথসভায় দলের কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের সবচেয়ে বড় সংকট হলো তরুণদের কর্মসংস্থান। রাষ্ট্র যদি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, তবে এ সমস্যার সমাধান সম্ভব। তবে যারা জুলাইয়ের চেতনা ধারণ করে না, তাদের দ্বারা তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন হবে না বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলা পরিষদ গেটে অনুষ্ঠিত পথসভায় তিনি কর্মসংস্থান, চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও জনগণের অধিকার নিয়ে বক্তব্য দেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি সরকার নির্বাচনের আগে পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নের কোনো আশার সৃষ্টি করতে পারেনি। বরং কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে দেশে মাদক ও জুয়ার বিস্তার ঘটেছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ভোটের পর নির্বাচনের ফলাফল চুরি করেছে।
বক্তব্যে তিনি দেশের রাজনীতিতে জবাবদিহি, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। এনসিপির রাজনৈতিক লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে একটি জবাবদিহিমূলক, গণমুখী ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপি নেতা ইয়াহিয়া জিসান। এতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।



ফেসবুক কর্নার