October 7, 2026, 5:23 pm

১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

অভয়নগর প্রতিবেদক

 

ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল ফ্রান্স। এরপর মাত্র ১৪ মিনিটে চার গোল করে দুর্দান্ত প্রত্যাবর্তনে বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। সোমবার (৫ অক্টোবর) রাতে ঘরের মাঠে উয়েফা নেশনস লিগের ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স।

প্রথমার্ধে একাধিক আক্রমণ করেও গোল পায়নি স্বাগতিকরা। উল্টো ৩৫ মিনিটে দদি লুকেবাকিওর গোলে এগিয়ে যায় বেলজিয়াম। দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। তবে বেলজিয়ামের গোলরক্ষক মার্টেন ভ্যানডাভোর্ট বেশ কয়েকবার দলকে রক্ষা করেন। ৭২ মিনিটে মাঠে নামা দেজিরে দুয়ে পাঁচ মিনিটের মধ্যেই বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করে সমতা ফেরান।

সমতা ফেরার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফ্রান্স। ৮১ মিনিটে ওলিসের পাস থেকে শের্কির শটে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৮৮ মিনিটে মাইকেল ওলিসে নিজের প্রথম গোল করেন। যোগ করা সময়ে আবারও গোল করে ব্যবধান ৪-১ করেন বায়ার্ন মিউনিখের এই উইঙ্গার। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। ৭ পয়েন্ট নিয়ে ইতালি দ্বিতীয়, ৬ পয়েন্ট নিয়ে বেলজিয়াম তৃতীয় এবং পয়েন্টহীন তুরস্ক রয়েছে তলানিতে।



ফেসবুক কর্নার