October 6, 2026, 7:58 am
শিরোনাম :
লটারিতে প্রথমবার সাবরেজিস্ট্রার বদলি, ১৩১ জনের প্রক্রিয়া নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা নেবে সরকার ২০২৮ সাল থেকে স্কুলেই নাচ-গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ, প্রতিপাদ্য নির্ভুল নিবন্ধন শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চোটের পর ঘুমের সমস্যায় অমিতাভ, বদলাচ্ছেন ব্যস্ত রুটিন বক্তাবলী ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপায় লাইনম্যান নিহত বোপারার ঝড়ে বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের জয়

রুশ ড্রোন হামলায় ভারতীয় নাবিক আহত, দিল্লির কঠোর প্রতিবাদ

অভয়নগর প্রতিবেদক

কৃষ্ণসাগরে রোমানিয়ার জলসীমার বাইরে তুরস্কের মালিকানাধীন একটি বেসামরিক পণ্যবাহী জাহাজে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত দুই নাবিক নিহত এবং এক ভারতীয়সহ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) তথ্যের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি। হামলায় ‘এমভি রিয়াদ মামাদোভ’ নামের জাহাজটিতে আগুন ধরে যায়।
রোমানিয়ায় ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, জাহাজটিতে থাকা তিন ভারতীয় নাবিকের মধ্যে একজন আহত হয়েছেন। তিনি রোমানিয়ার কনস্টান্টা কাউন্টি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোমানিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মনোজ মহাপাত্র আহত নাবিকসহ অন্যদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থা ভালো থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার কঠোর নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, কৃষ্ণসাগর থেকে উপসাগরীয় অঞ্চল পর্যন্ত বেসামরিক জাহাজে হামলা ‘একেবারেই গ্রহণযোগ্য নয়’। তিনি রাশিয়া-ইউক্রেন সংঘাতের সমাধানে আলোচনা ও কূটনীতির ওপর গুরুত্ব দেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, হামলায় জাহাজের ক্যাপ্টেন নিহত হয়েছেন এবং আরও একজনের পরিণতি অজানা। ১১ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। এছাড়া রোববার ইউক্রেনের সুমিতে ভারতীয় মালিকানাধীন একটি ওষুধের গুদামে রুশ হামলায় ৫২ বছর বয়সী এক কর্মী নিহত হন।



ফেসবুক কর্নার