October 6, 2026, 9:59 am

লটারিতে প্রথমবার সাবরেজিস্ট্রার বদলি, ১৩১ জনের প্রক্রিয়া

অভয়নগর প্রতিবেদক

জনমনের নেতিবাচক ধারণা দূর করতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এ কার্যক্রম উদ্বোধনের পর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, প্রথম ধাপে সারাদেশের ১৩১ জন সাবরেজিস্ট্রারকে বদলির প্রক্রিয়ায় নেওয়া হয়েছে।
আইনমন্ত্রী বলেন, সাবরেজিস্ট্রারদের বদলি-পদায়ন নিয়ে জনগণের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। রাতারাতি সব পরিবর্তন করা সম্ভব নয়, তবে কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে। ঢাকায় পোস্টিংকে ‘প্রাইস পোস্টিং’ হিসেবে ধরা হয় উল্লেখ করে তিনি বলেন, প্রথম লটারিও এই গুরুত্বপূর্ণ পোস্টিংয়ের জন্য করা হচ্ছে। ঢাকার ১৮টি সাবরেজিস্ট্রি অফিসের জন্য ১৩১ জনের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৮ জনকে প্রথম ধাপে বাছাই করা হয়েছে।
তিনি আরও জানান, বাছাই করা কর্মকর্তাদের দক্ষতা বিবেচনা করে গুরুত্বপূর্ণ সাবরেজিস্ট্রি অফিসে বদলি করা হবে। বদলির পর কোনো কর্মকর্তা দুর্নীতিতে জড়ালে তাকে সরিয়ে দেওয়ার কথাও জানান তিনি। এ ছাড়া এক সাবরেজিস্ট্রারের কাছ থেকে সাংবাদিকের টাকা নেওয়ার অভিযোগের বিষয়টি মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।



ফেসবুক কর্নার