August 16, 2026, 2:47 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইলো ইসি

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার ও কমিশনের সিনিয়র সচিবের জন্য বাড়তি পুলিশি নিরাপত্তা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১৩ ডিসেম্বর) ইসি সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। এ সূত্রে সিইসি ও অন্য চার নির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তা বিধান প্রয়োজন।
বর্তমানে সিইসির জন্য গাড়িসহ পুলিশি এসকর্ট বিদ্যমান থাকলেও নির্বাচনকালীন তার জন্য অতিরিক্ত আরও একটি গাড়িসহ পুলিশি এসকর্ট দেয়ার অনুরোধ করা হয়েছে।

এছাড়া, চার কমিশনার ও ইসি সচিবের ঢাকার বাসভবন ও অফিসে যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গাড়িসহ পুলিশি এসকর্ট চাওয়া হয়।
নির্বাচনকালীন দায়িত্ব পালন নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে এসব ব্যবস্থা নেয়া জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এদিকে, আরেক চিঠিতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার পুলিশ কমিশনারদেরকে এই তিন শহরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের সার্বক্ষণিক নিরাপত্তায় গানম্যান নিয়োগের নির্দেশ দিয়েছে ইসি।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর আরেকটি চিঠিতে দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছে কমিশন।



ফেসবুক কর্নার