June 24, 2026, 5:22 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

সাতক্ষীরা কালিগঞ্জে ২টি তেলপাম্পে মোবাইল কোর্টের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা আদায়

মোঃ মহসিন কালিগঞ্জ সাতক্ষীরা

 

মোঃ মহাসিন, কালিগঞ্জ, সাতক্ষীরা
সাতক্ষীরার কালিগঞ্জে সরকার অনুমোদিত মানদণ্ড না থাকায় দুটি তেলপাম্পকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে কালিগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের এই মোবাইল কোর্টে নেতৃত্ব দেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএসটিআই-এর পরিদর্শক আলী হাসান, কালিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সমীর গাইন সহ সঙ্গীয় ফোর্স।
অভিযানে মেসার্স কালিগঞ্জ ফিলিং স্টেশন এবং “স্টার ফিলিং স্টেশন”-এ তেল পরিমাপের যন্ত্রে বাংলাদেশ মান ও পরিমাপ নির্ধারণ অধিদপ্তর (BSTI) অনুমোদিত স্টিকার না পাওয়ায়, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৫০ ধারার আওতায় প্রতিটি পাম্পকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডল জানান, মানদণ্ডহীন যন্ত্রের মাধ্যমে সাধারণ জনগণকে প্রতারিত করা একটি গুরুতর অপরাধ। তাই এই ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে দুই তেলপাম্পকেই সতর্কতা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে পুনরায় অনিয়ম ধরা পড়লে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করেন এবং তেলপাম্পগুলোতে জনসাধারণের উপস্থিতিও লক্ষ্য করা যায়। প্রশাসনের এমন পদক্ষেপে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।



ফেসবুক কর্নার