October 6, 2026, 5:49 am
শিরোনাম :
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ, প্রতিপাদ্য নির্ভুল নিবন্ধন শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চোটের পর ঘুমের সমস্যায় অমিতাভ, বদলাচ্ছেন ব্যস্ত রুটিন বক্তাবলী ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপায় লাইনম্যান নিহত বোপারার ঝড়ে বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের জয় ময়মনসিংহ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, চক্রের সন্ধানে তদন্ত ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে ৪-১ গোলে হারাল ফ্রান্স বাবার সন্দেহে ডিএনএ পরীক্ষা, মিলল হাসপাতালের শিশুবদলের সত্য রুশ ড্রোন হামলায় ভারতীয় নাবিক আহত, দিল্লির কঠোর প্রতিবাদ সাংবাদিকদের ওপর হামলা, রাবি ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

রাজনৈতিক সহাবস্থানে আন্তরিক হওয়ার আহ্বান জমিয়তের

আনোয়ার হোসোইন

হবিগঞ্জে এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে রাজনৈতিক অসহিষ্ণুতা অসামঞ্জস্যপূর্ণ।
বিবৃতিতে তারা বলেন, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। উস্কানিমূলক বক্তব্য ও সহিংস প্রতিক্রিয়া পরিহার করে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা।
জমিয়ত নেতৃদ্বয় আরও বলেন, ক্ষমতাসীনদের সবচেয়ে বেশি সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে কোনো সুযোগসন্ধানী গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে না পারে। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে প্রশাসনকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
বিবৃতির শেষে নেতৃদ্বয় সকল পক্ষকে সংযম ও শান্তি বজায় রাখার আহ্বান জানান এবং সংঘর্ষে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।



ফেসবুক কর্নার