October 6, 2026, 5:49 am
শিরোনাম :
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ, প্রতিপাদ্য নির্ভুল নিবন্ধন শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চোটের পর ঘুমের সমস্যায় অমিতাভ, বদলাচ্ছেন ব্যস্ত রুটিন বক্তাবলী ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপায় লাইনম্যান নিহত বোপারার ঝড়ে বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের জয় ময়মনসিংহ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, চক্রের সন্ধানে তদন্ত ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে ৪-১ গোলে হারাল ফ্রান্স বাবার সন্দেহে ডিএনএ পরীক্ষা, মিলল হাসপাতালের শিশুবদলের সত্য রুশ ড্রোন হামলায় ভারতীয় নাবিক আহত, দিল্লির কঠোর প্রতিবাদ সাংবাদিকদের ওপর হামলা, রাবি ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

শহীদ রায়হানের কবরে শ্রদ্ধা জানালেন ছাত্রদল

জাফর আহমেদ

জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ রায়হানুল ইসলাম রায়হানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মিঠুন দাস অদিত। এ সময় তাঁর সঙ্গে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বুধবার (২৯ জুলাই) কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার শহীদ রায়হানুল ইসলাম রায়হানের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন নেতৃবৃন্দ। তারা পরিবারের প্রতি সমবেদনা জানান এবং উপহারসামগ্রী তুলে দেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক অধিকার ও মানুষের মুক্তির সংগ্রামকে কখনোই বিস্মৃত হওয়া যাবে না।
পরে শহীদ রায়হানের কবর জিয়ারত করা হয়। সেখানে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত সবাই মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তিনি যেন শহীদ রায়হানুল ইসলাম রায়হানকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য, শক্তি ও সাহস দান করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, শহীদদের আত্মত্যাগ শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির গর্ব। তাঁদের স্মৃতি ও আদর্শকে ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।



ফেসবুক কর্নার