August 15, 2026, 2:37 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

বটিয়াঘাটায় বিএনপি নেতা আরাফাত শেখসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক ধান কাটার অভিযোগ

Reporter Name

বটিয়াঘাটা প্রতিনিধি |
খুলনার বটিয়াঘাটা উপজেলায় বিএনপি নেতাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অন্যের ভোগদখলীয় জমি থেকে জোরপূর্বক ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মশিবর আলী বাদী হয়ে বটিয়াঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৭টার দিকে বটিয়াঘাটা উপজেলার ৬ নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়নের একটি জমিতে সংঘবদ্ধভাবে প্রবেশ করে ধান কাটতে শুরু করে অভিযুক্তরা। অভিযোগে নাম উল্লেখ করা হয়েছে—৬ নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আরাফাত শেখ, মোজাফফর শেখ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাজিম গোলদার, অলিয়ার রহমানসহ আরও আনুমানিক ১৬-১৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি।
অভিযোগে আরও বলা হয়, বাদীর বর্গাদার মশিউর রহমান জোরপূর্বক ধান কাটতে বাধা দিলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে।
ভুক্তভোগীর দাবি, উক্ত জমি সংক্রান্ত বিষয়ে পূর্বে বিজ্ঞ আদালতে মামলা নিষ্পত্তি হয়ে মোহাম্মদ আলীর পক্ষে রায় প্রদান করা হয়। একই সঙ্গে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার দখল প্রতিবেদনেও মোহাম্মদ আলীর ভোগদখল স্বীকৃত রয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে চাইলে তারা দাবি করেন, ধান কাটার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তাদের ভাষ্য অনুযায়ী, মূলত ওয়াদুদ শেখ তার লোকজন দিয়ে ধান কেটে নিয়েছেন।
পরবর্তীতে বর্গাদার মশিউর রহমানের লিখিত অভিযোগের ভিত্তিতে স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান চৌকিদারের উপস্থিতিতে কাটা ধানগুলো নাজিম গোলদারের বাড়িতে সংরক্ষণ করা হয় বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার