October 5, 2026, 9:11 am

প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের

অভয়নগর প্রতিবেদক

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর অভিযোগ করেছেন, প্রফেসর ইউনূস জাতির সঙ্গে প্রতারণা করে গেছেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। নুরুল হক নূর বলেন, জামায়াতে ইসলামকে ক্ষমতায় আনার জন্য প্রফেসর ইউনূস সব ধরনের ব্যবস্থা করেছিলেন বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, তরুণদের ক্ষমতার লোভ দেখিয়ে বিপথে নেওয়ার দায়ে প্রফেসর ইউনূসকে জবাবদিহির আওতায় আনা উচিত।

অন্যদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফি রতন বলেন, বারবার বিপ্লব বেহাত হয়ে যায়, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আলোচনায় বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, তরুণ সমাজের ভূমিকা এবং ক্ষমতার রাজনীতি নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।



ফেসবুক কর্নার