April 25, 2026, 8:55 am
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ নামের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ টেকনাফে মাদক মামলার আসামি রাসেল আটক বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের গুরুত্ব তুলে ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আসনের চেয়ে পরীক্ষার্থী কম: দুশ্চিন্তার ভাঁজ শিক্ষা বিশেষজ্ঞদের কপালে কম সুদে প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা চালু, রফতানিতে গতি ফেরানোর উদ্যোগ অনুমতি ছাড়া ভিডিও ধারণে শাস্তির বিধান: নতুন সাইবার আইনে গোপনীয়তা সুরক্ষায় জোর আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক

খুলনায় স্বামী কর্তৃক স্ত্রীকে জবাই করে হত্যা, ঘাতক আটক

শেখ নাসির উদ্দিন খুলনা প্রতিনিধি

প্রতিবেদক: শেখ নাসির উদ্দিন, খুলনা।।
খুলনা মহানগরীর লবণচরা থানার সবুজ পল্লী এলাকায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে নির্মমভাবে হত্যা করেছেন তার স্বামী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে ৪ নম্বর কাশেম সড়কে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত গৃহবধূর নাম ডলি বেগম (৪৫)। তিনি স্থানীয় বাসিন্দা মো. নাজমুল হাসান মোল্লার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দাম্পত্য কলহের একপর্যায়ে নাজমুল হাসান ফল কাটার ছুরি দিয়ে স্ত্রী ডলি বেগমের গলা কেটে দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রক্তাক্ত অবস্থায় ডলিকে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।
ক্ষুব্ধ জনতা ঘাতক স্বামী নাজমুলকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। অভিযুক্ত নাজমুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
একজন প্রতিবেশী জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। তবে এমন নৃশংস পরিণতি কেউ কল্পনাও করেননি। পুলিশ বলেছে, প্রাথমিকভাবে ঘটনাটি পারিবারিক বিরোধজনিত বলে ধারণা করা হচ্ছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার