August 20, 2026, 11:22 am
শিরোনাম :
কিছুক্ষণের মধ্যেই শেষ হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল কুমারখালীর সরকারি স্কুলে প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান ও কোচিং বাণিজ্যের অভিযোগ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ার আগেই ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী নিয়ে গুঞ্জন রিয়্যালিটি শোয়ের মঞ্চে পুরনো কষ্টের কথা তুলে ধরলেন রিয়া চক্রবর্তী রেড কার্পেটে অনাকাঙ্ক্ষিত আচরণে অস্বস্তিতে অভিনেত্রী নিকিতা রাওয়াল ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ ব্যাংকের এভিপি হয়েও অভিনয় ছাড়ছেন না তমা মির্জা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ আজ

ব্যাংকের এভিপি হয়েও অভিনয় ছাড়ছেন না তমা মির্জা

অভয়নগর প্রতিবেদক

ঢালিউড অভিনেত্রী তমা মির্জার জীবনে যুক্ত হয়েছে নতুন পরিচয়। অভিনয়ের পাশাপাশি গত প্রায় তিন মাস ধরে দেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি—ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। নতুন পেশা নিয়ে ব্যস্ততার মধ্যেও অভিনয় থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এই অভিনেত্রী। গত বছর ‘দাগি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শক ও সমালোচকদের নতুন করে নজর কাড়েন তমা। এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজের বিষয়ে পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হননি তিনি।
এবার নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন তমা মির্জা। ভিকি জাহেদ পরিচালিত সিনেমাটির প্রাথমিক নাম ‘খলনায়ক’। এতে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছরের শেষ দিকে ছবিটি মুক্তির পরিকল্পনাও রয়েছে। নতুন সিনেমায় অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে তমা জানান, ‘দাগি’র পর এর চেয়ে সুন্দর গল্পে ফেরাটাই তাঁর কাছে সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে। ছবিটির চরিত্রও তাঁর ভালো লেগেছে। অভিনয়ের পাশাপাশি ব্যাংকের নতুন কর্মস্থল নিয়েও উচ্ছ্বসিত তিনি। সহকর্মী ও কর্মপরিবেশের অভিজ্ঞতাও ভালো বলে জানান তমা।
ব্যাংকের চাকরির কারণে অভিনয়ে অনিয়মিত হওয়ার সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন তমা। অভিনয়কে তিনি নিজের ‘প্রথম ভালোবাসা’ হিসেবে উল্লেখ করে পেশাগত নতুন অভিজ্ঞতার পাশাপাশি অভিনয় চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন। তিনি বরাবরই বেছে বেছে কাজ করেন এবং বছরে এক-দুটি সিনেমায় অভিনয় করে বাকি সময় নতুন কিছু শেখা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ নিতে চান। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এরপর ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘সাত নম্বর ফ্লোর’, ‘ফ্রাইডে’, ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’তে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেছেন। ২০২৩ সালের ডিসেম্বরে অঞ্জন দত্তের পরিচালনায় ‘দুই বন্ধু’ ওয়েব সিরিজেও অভিনয় করেন তমা। কলকাতায় টানা নয় দিন শুটিং হলেও দীর্ঘ সময় পরও সিরিজটি মুক্তি পায়নি। বিষয়টি নিয়ে কিছুটা হতাশ হলেও এখন তা নিয়ে ভাবতে চান না তিনি। নতুন সিনেমা ‘খলনায়ক’ ও ব্যাংকের পেশা—দুই ক্ষেত্রেই এখন ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী



ফেসবুক কর্নার