August 20, 2026, 12:13 pm
শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ২৫৫ ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘বিশ্বাসঘাতক’ হতে চান না রিয়া, জানালেন তিক্ত অভিজ্ঞতার কথা ধামরাইয়ে নৌ ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৬ ডাকাত গ্রেপ্তার ধর্ষণের অভিযোগে নাইজেরীয় গায়ক পোকো লি গ্রেপ্তার কিছুক্ষণের মধ্যেই শেষ হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল কুমারখালীর সরকারি স্কুলে প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান ও কোচিং বাণিজ্যের অভিযোগ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ার আগেই ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী নিয়ে গুঞ্জন রিয়্যালিটি শোয়ের মঞ্চে পুরনো কষ্টের কথা তুলে ধরলেন রিয়া চক্রবর্তী রেড কার্পেটে অনাকাঙ্ক্ষিত আচরণে অস্বস্তিতে অভিনেত্রী নিকিতা রাওয়াল

রিয়্যালিটি শোয়ের মঞ্চে পুরনো কষ্টের কথা তুলে ধরলেন রিয়া চক্রবর্তী

অভয়নগর প্রতিবেদক

বিতর্ক ও কটাক্ষ যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। বিশেষ করে ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দীর্ঘ সময় ধরে নানা আলোচনা, সমালোচনা ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) সুশান্তের মৃত্যু মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে রিয়াকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সেই সময়ের মানসিক চাপ ও সামাজিক কটাক্ষের প্রভাব যে এখনও তাঁর মনে রয়েছে, তার ইঙ্গিত মিলেছে ওটিটি প্ল্যাটফর্মের রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস’-এর মঞ্চে।
শোটির পঞ্চম পর্বে সহ-প্রতিযোগী শ্বেতা তিওয়ারি রিয়াকে বিশ্বাসঘাতক মনে না করার কারণ জানতে চাইলে নিজের জীবনের কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। রিয়া বলেন, এই খেলায় তিনি বিশ্বাসঘাতক বা খুনি চরিত্রে নিজেকে দেখতে চান না। কারণ বাস্তব জীবনেই মানুষ তাঁকে এমন দৃষ্টিতে দেখেছে বলে মনে করেন তিনি। রিয়ার ভাষায়, বাস্তব জীবনের অভিজ্ঞতার কারণে স্বেচ্ছায় কাউকে খুন করার মতো অভিনয় করতে চান না। এমন পরিস্থিতি তৈরি হলে তাঁকে নিয়ে আবারও নেতিবাচক মিম ও কটাক্ষ শুরু হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নিজের ওপর দীর্ঘদিন ধরে চলা সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রলিংয়ের কথাও অনুষ্ঠানে স্মরণ করেন রিয়া। তিনি দাবি করেন, দেশের সবচেয়ে বেশি ট্রল হওয়া মানুষদের একজন তিনি এবং এর পেছনের কারণ দর্শকেরা জানেন। একই সঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে রিয়া বলেন, তিনি ভেড়ার পালে হাঁটার মানুষ নন এবং সহজে কাউকে বিশ্বাস করেন না বা অন্যের প্রভাবে পরিচালিত হন না। এদিকে ওই পর্বের ভোটাভুটিতে টিকে গেলেও শেষ পর্যন্ত বাদ পড়েছেন পারুল গুলাটি। পুরনো বিতর্ক ও কঠিন সময় পেরিয়ে আবারও অভিনয়জগতে সক্রিয় হচ্ছেন রিয়া। তবে অতীতের অভিজ্ঞতার ছাপ তাঁর বক্তব্যে এখনও স্পষ্ট হয়ে উঠছে।



ফেসবুক কর্নার