August 20, 2026, 7:28 pm
শিরোনাম :
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান কঙ্গনার কড়া জবাব, ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন’ রামদেবকে ফ্লোরিডায় চলন্ত গাড়িতে ঝগড়া, স্বামীর কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ সুনেরাহর রহস্যময় পোস্ট, ‘মানুষরূপী বহুরূপী’ থেকে দূরে থাকার প্রার্থনা বিপিএলের শেষ দুই আসরে বিসিবির ৪০ কোটি টাকা ক্ষতি কান উৎসবের অদেখা ছবিতে নতুন সাজে নজর কাড়লেন ঐশ্বরিয়া রাই বচ্চন কাবিননামায় বর-কনের আগের বিয়ে ও সন্তানের তথ্য যুক্ত করতে আইনি নোটিশ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী ভারতীয় পুরুষদের চেয়ে ইউরোপীয় পুরুষ ভালো, মল্লিকার মন্তব্যে ‘দ্য ট্রেইটর্সে’ আলোচনা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

ভারতীয় পুরুষদের চেয়ে ইউরোপীয় পুরুষ ভালো, মল্লিকার মন্তব্যে ‘দ্য ট্রেইটর্সে’ আলোচনা

অভয়নগর প্রতিবেদক

‘দ্য ট্রেইটর্স’ দ্বিতীয় মৌসুমের ষষ্ঠ পর্বে মল্লিকা শেরওয়াত, রিয়া চক্রবর্তী ও শ্বেতা তিওয়ারির কথোপকথন নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিলিয়ার্ড রুমে আড্ডার সময় শ্বেতার জন্য একজন ভালো ইউরোপীয় পুরুষ খুঁজে দেওয়ার কথা বলেন মল্লিকা। তার ভাষ্য, এমন একজন পুরুষ খুঁজে দেবেন, যিনি শ্বেতার যত্ন নেবেন এবং তাকে প্রাপ্য সম্মান দেবেন।

মল্লিকার বক্তব্যের পর রিয়া চক্রবর্তী জানতে চান, ইউরোপীয় পুরুষরা কি ভারতীয় পুরুষদের তুলনায় প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে ভালো। জবাবে মল্লিকা রসিকতার সুরে বলেন, ইউরোপীয় পুরুষরাই ভালো। শ্বেতার জন্য বিষয়টি তিনি নিজেই ঠিক করে দেবেন বলেও জানান। মল্লিকার এমন মন্তব্যে হাসিতে মেতে ওঠেন শ্বেতা। পরে শালিনী পাস্সি তাদের পুরুষদের নিয়ে আলোচনা বাদ দিয়ে খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন। এ সময় রিয়া খেলায় মনোযোগ ধরে রাখতে না পারার কথা জানান।

এদিকে অনুষ্ঠানের শুরুতে নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন শ্বেতা তিওয়ারি। মিথ্যাবাদী শনাক্ত করতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নিজের স্বামী তাকে প্রতারণা করার সময় তিনি বিষয়টি ধরে ফেলেছিলেন। শ্বেতার ব্যক্তিগত জীবনের এসব অভিজ্ঞতাও দর্শকদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে। এবারের মৌসুমে মুনাওয়ার ফারুকি, অভিষেক মালহান, ক্রিস্টল ডি’সুজা, রণবীর ব্রার, পারুল গুলটি, শালিনী পাস্সিসহ পরিচিত অনেক মুখ অংশ নিয়েছেন। ষষ্ঠ পর্বে ট্রেইটর হিসেবে আদিত্য কুলশ্রেষ্ঠ বাদ পড়েছেন। ফলে শো যত এগোচ্ছে, প্রতিযোগীদের মধ্যে উত্তেজনাও বাড়ছে।



ফেসবুক কর্নার