August 21, 2026, 1:14 pm
শিরোনাম :
মিসবাহ আরশাদ হলেন ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’ আট মাসের অন্তঃসত্ত্বা হয়েও ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে মেরিন তন্দলিয়ে কাভারৎস্খেলিয়ার হাতেই ২০২৬ ব্যালন ডি’অর দেখতে চান টনি ক্রুস ফখরুল রাষ্ট্রপতি, রিজভী মহাসচিব: কুড়িগ্রামে বিএনপির আনন্দ মিছিল তারেক রহমানের সফর নিয়ে বিবৃতি প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন জিয়াউর রহমানও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিউইয়র্কে নির্মিত জায়েদ খানের ‘শিকারি’ মিউজিক ভিডিও মুক্তি বিজিবির ভুয়া পরিচয়ে হোটেলে উঠে চুরি, যুবক গ্রেপ্তার বিএনপি কার্যালয় পোড়ানো মামলার আসামি আটক মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন সদস্য, রাতে বঙ্গভবনে শপথ

নিউইয়র্কে নির্মিত জায়েদ খানের ‘শিকারি’ মিউজিক ভিডিও মুক্তি

অভয়নগর প্রতিবেদক

চিত্রনায়ক জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’ মুক্তি পেয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত মিউজিক ভিডিওটি টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ভিডিওটি প্রকাশের পর শুরু হয়েছে দর্শকদের আলোচনা-সমালোচনা।
মিউজিক ভিডিওর শুরুতেই স্পোর্টস বাইকে নতুন লুকে হাজির হন জায়েদ খান। ভিডিওতে সমুদ্রসৈকত, জাহাজ ও সমুদ্রতীরবর্তী সড়কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন মনোরম লোকেশনে তাকে নাচ ও অভিনয়ের দৃশ্যে দেখা গেছে। ভিডিওতে দেশি-বিদেশি কয়েকজন নারী মডেলও অংশ নিয়েছেন। জায়েদ খান জানান, ‘শিকারি’ শুধু একটি মিউজিক ভিডিও নয়, এতে ফিল্মি আবহ রয়েছে এবং এটি আন্তর্জাতিক মানের নির্মাণ হিসেবে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে।
বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত ভিডিওটিতে জায়েদ খানের সঙ্গে মডেল হয়েছেন ইয়াসমিন এবং যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা। নির্মাণকাজে যুক্তরাষ্ট্রের একাধিক টেকনিশিয়ান অংশ নিয়েছেন। স্টেডিক্যাম অপারেটর হিসেবে কাজ করেছেন এনরিক ক্যামাচো। ‘শিকারি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব ও রিমি। বড় বাজেটের এই মিউজিক ভিডিওটি যুক্তরাষ্ট্রের একাধিক মনোরম স্থানে চিত্রায়িত হয়েছে।:::



ফেসবুক কর্নার