August 21, 2026, 2:17 pm
শিরোনাম :
নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা হলেও কথা বলেন না ঐশ্বরিয়া ও রানী মুখার্জি জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার পুরোনো পথেই হাঁটছে: শফিকুল ইসলাম মাসুদ মিসবাহ আরশাদ হলেন ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’ আট মাসের অন্তঃসত্ত্বা হয়েও ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে মেরিন তন্দলিয়ে কাভারৎস্খেলিয়ার হাতেই ২০২৬ ব্যালন ডি’অর দেখতে চান টনি ক্রুস ফখরুল রাষ্ট্রপতি, রিজভী মহাসচিব: কুড়িগ্রামে বিএনপির আনন্দ মিছিল তারেক রহমানের সফর নিয়ে বিবৃতি প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন জিয়াউর রহমানও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

মিসবাহ আরশাদ হলেন ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’

অভয়নগর প্রতিবেদক

ফিলিপাইনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’ নির্বাচিত হয়েছেন মিসবাহ আরশাদ। এর মাধ্যমে চতুর্থ পাকিস্তানি নারী হিসেবে আন্তর্জাতিক ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় নিজ দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি। অনুষ্ঠানে মিস ইউনিভার্স পাকিস্তান ফ্র্যাঞ্চাইজির মালিক জশ ইউগেন বিজয়ী মিসবাহ আরশাদকে অফিসিয়াল স্যাশ পরিয়ে দেন এবং তার পূর্বসূরি রোমা রিয়াজ বিজয়ের মুকুট পরিয়ে দেন। মনোবিজ্ঞানের শিক্ষার্থী মিসবাহ চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে বিচারকদের প্রশংসা অর্জন করেন। বিচারক ও ফিলিপিনো সংগীতশিল্পী-অভিনেতা বেইলি মে তাকে জীবনের বিভিন্ন বয়সের নিজের দুই রূপের মুখোমুখি হওয়ার বিষয়ে প্রশ্ন করেন। উত্তরে মিসবাহ ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় মিসবাহর এটাই প্রথম অংশগ্রহণ নয়। এর আগে তিনি জাপানে ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৩’ এবং পোল্যান্ডে ‘মিস সুপ্রান্যাশনাল ২০২৪’-এ পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন। নিজের দীর্ঘ পথচলা সম্পর্কে তিনি বলেন, ব্যর্থতা দিয়ে সাফল্য নির্ধারণ করা যায় না; বরং আশা ধরে রেখে প্রতিটি পদক্ষেপে নিজেকে উন্নত করাই গুরুত্বপূর্ণ। তার মতে, মুকুট জয় বড় অর্জন হলেও প্রতিযোগিতার পথচলায় অর্জিত শিক্ষা ও মানুষের সঙ্গে তৈরি হওয়া সম্পর্কই প্রকৃত পুরস্কার।
আগামীতে পুয়ের্তো রিকোতে আয়োজিত হতে যাওয়া ৭৫তম ‘মিস ইউনিভার্স’ মূল প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন মিসবাহ আরশাদ। ২০২৩ সালে যাত্রা শুরু করে ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ ফ্র্যাঞ্চাইজি। ওই বছর প্রথম পাকিস্তানি প্রতিনিধি হিসেবে এল সালভাদরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় টপ ২০-এ জায়গা করে ইতিহাস গড়েছিলেন এরিকা রবিন। পরবর্তী সময়ে নূর জারমিনা ২০২৪ সালে মেক্সিকোতে এবং রোমা রিয়াজ ২০২৫ সালে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন। পরে রোমা রিয়াজ ফ্র্যাঞ্চাইজিটির জাতীয় পরিচালকের দায়িত্ব নিয়ে নতুন প্রতিযোগীদের প্রশিক্ষণ দিতে শুরু করেন।



ফেসবুক কর্নার