August 16, 2026, 2:52 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

অবৈধ হ্যান্ডসেট বন্ধে এনইআইআর সিস্টেম চালুর সময় পিছিয়ে ১ জানুয়ারি নির্ধারণ

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন

অবৈধ হ্যান্ডসেট বন্ধে এনইআইআর সিস্টেম চালুর সময় পেছালো। ১৬ ডিসেম্বরের পরিবর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১ জানুয়ারি।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন-বিটিআরসি।

এতে বলা হয়, মোবাইল ফোন ব্যবসায়ীদের কাছে থাকা অবিক্রীত হ্যান্ডসেটের আইএমইআই ও অন্যান্য তথ্য সিস্টেমে অন্তর্ভুক্ত করার শেষ সময় ছিলো আজ। কিন্তু অনেকেই তা দাখিল করেনি। তাই হ্যান্ডসেট সচল রাখার স্বার্থে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার -এনইআইআর চালুর মেয়াদ পেছানো হলো।
এ সময়ের মধ্যে ব্যবসায়ীরা হ্যান্ডসেটের তথ্য জমা দিতে পারবেন। এজন্য নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফাইল ফরম্যাট ও ই-মেইল ব্যবহার করতে হবে।

অপরদিকে, আগামী ৩১ ডিসেম্বর এনইআইআর চালুর আগে, গ্রাহকের হাতে সচল থাকা বৈধ বা অবৈধ কোনো হ্যান্ডসেটই পরবর্তীতে বন্ধ হবে না বলে জানিয়েছে বিটিআরসি।



ফেসবুক কর্নার