August 21, 2026, 6:10 pm
শিরোনাম :
যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি দুই সন্তান ও ৮ বছর একসঙ্গে থাকার পর বিয়ে অর্জুনের দীর্ঘদিনের পলাতক চার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার বিতর্কে জড়ানো ‘টক্সিক’ কাটছাঁট ছাড়াই পেল সেন্সর ছাড়পত্র নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের রাষ্ট্রপতি মির্জা ফখরুল এখন পুরো বাংলাদেশের: তাসনিম জারা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের শুভেচ্ছা বিএনপি এক ঢিলে দুই পাখি মারল: উমামা ফাতেমা নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্যে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী শ্বেতা তিওয়ারির শনিবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

বিতর্কে জড়ানো ‘টক্সিক’ কাটছাঁট ছাড়াই পেল সেন্সর ছাড়পত্র

অভয়নগর প্রতিবেদক

কন্নড় সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ বড় পর্দায় মুক্তির জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সহিংসতা ও সংবেদনশীল দৃশ্য নিয়ে বিতর্ক থাকলেও ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমাটিকে কোনো মূল দৃশ্য বাদ না দিয়েই ‘এ’ গ্রেডে সেন্সর ছাড়পত্র দিয়েছে।

সিবিএফসির তথ্য অনুযায়ী, কন্নড়-ইংরেজি দ্বিভাষিক সিনেমাটির দৈর্ঘ্য ৩ ঘণ্টা ১২ মিনিট। আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

তবে সিনেমার কন্নড় সংস্করণে ব্যবহৃত দুটি আপত্তিকর শব্দ মিউট বা পরিবর্তনের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। একই সঙ্গে সংশ্লিষ্ট ইংরেজি সাবটাইটেলেও প্রয়োজনীয় সংশোধন করতে বলা হয়েছে।

এ ছাড়া সিনেমাজুড়ে ধূমপান ও মদ্যপানের ক্ষতিকর দিক নিয়ে সতর্কবার্তা প্রদর্শনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

‘টক্সিক’ ঘিরে মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। সিনেমাটিতে সহিংসতা, যৌনতা ও সংবেদনশীল দৃশ্যের উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। যুক্তরাজ্যেও সিনেমাটিকে প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সিনেমাটি যে প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য নির্মিত, তা আগেই স্পষ্ট করেছিলেন অভিনেতা যশ। এক ভারতীয় টকশোতে তিনি সিনেমাটির ট্যাগলাইন ‘বড়দের জন্য এক রূপকথা’ উল্লেখ করে জানিয়েছিলেন, এটি শিশুদের জন্য তৈরি নয়।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কোরেশি ও রুক্মিণী বসন্ত।

মুক্তির আগে নানা আলোচনা ও বিতর্কের মধ্য দিয়ে যাওয়া সিনেমাটি এখন সেন্সর ছাড়পত্র পাওয়ায় প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায়। আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে দর্শকদের সামনে আসার কথা রয়েছে সিনেমাটির।



ফেসবুক কর্নার