August 22, 2026, 10:06 am
শিরোনাম :
পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী, কাজের গতি বাড়াতেই সিদ্ধান্ত: শামা ওবায়েদ দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পর ওমান থেকে দেশে ফিরলেন অসহায় সুমি জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রোদমাখা বিকেলের ছবি নিয়ে নেটিজেনদের নজর কাড়লেন স্পর্শিয়া ইয়েমেন-সোমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে দুই জাহাজ হলিউড স্টাইলে কাজের অভিজ্ঞতা, ‘শিকারি’ নিয়ে উচ্ছ্বসিত জায়েদ খান শাড়ি-টিপ পরে ফ্ল্যাটে ঢুকে বিমানবালাকে ধর্ষণের অভিযোগ, স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ৩৫ রানেই ৬ উইকেট হারাল বাংলাদেশ সালমান শাহর মৃত্যু: ডলি জহুরসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের দাবি নীলার

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

অভয়নগর প্রতিবেদক

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী। শনিবার (২২ আগস্ট) দুপুরে তারা স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মুক্তিযুদ্ধের বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, দেশের ক্রান্তিকালে জনগণের ভোটে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হাল ধরেছেন। স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রিসভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সরকারের দায়িত্বকে দেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন নবনিযুক্ত মন্ত্রীরা।
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকারের সব পরিকল্পনার মূল লক্ষ্য দেশের উন্নয়ন। কীভাবে, কাকে দিয়ে এবং কোথায় কাজ করালে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে, তা বিবেচনা করেই প্রধানমন্ত্রী পদায়নের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেন, সবার আগে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে নতুন সরকার পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছে। শেখ হাসিনাকে ফেরত আনার দাবি স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থের প্রশ্নে বাংলাদেশ কোনো আপস করবে না।



ফেসবুক কর্নার