August 22, 2026, 11:36 am
শিরোনাম :
সারে সরকারের ভর্তুকির অর্থে বছরে দুটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব: কৃষি কর্মকর্তা রাজপথ থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব: রুহুল কবির রিজভীর  সড়কে দুই বছরের শিশুকে ফেলে যাওয়ার অভিযোগ, দেয়ালজুড়ে ছেলের আঁকিবুঁকি, পরীর কাছে এটাই ‘ছেলেবেলা’ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী, কাজের গতি বাড়াতেই সিদ্ধান্ত: শামা ওবায়েদ দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পর ওমান থেকে দেশে ফিরলেন অসহায় সুমি জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রোদমাখা বিকেলের ছবি নিয়ে নেটিজেনদের নজর কাড়লেন স্পর্শিয়া

দেয়ালজুড়ে ছেলের আঁকিবুঁকি, পরীর কাছে এটাই ‘ছেলেবেলা’

অভয়নগর প্রতিবেদক

অভিনেত্রী পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যর শৈশবের নানা মুহূর্ত নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন তার মা। এবার ঘরের দেয়ালজুড়ে ছেলের আঁকিবুঁকির কয়েকটি ছবি প্রকাশ করে মাতৃত্বের আনন্দের কথা জানিয়েছেন পরীমণি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, ঘরের দেয়ালজুড়ে শিশুসুলভ আঁকিবুঁকি করেছে পূণ্য। ছবিগুলোর সঙ্গে পরীমণি লিখেছেন, ঘরের দেয়ালজুড়ে এখন তার সন্তানের ‘ক্যানভাস’। ছেলের এই কর্মকাণ্ডে বিরক্ত না হয়ে বরং শৈশবের স্বাভাবিক আনন্দ হিসেবে বিষয়টিকে উপভোগ করছেন তিনি।
পরীমণি জানান, ছেলেকে আঁকতে নিষেধ করার পরিবর্তে তার সঙ্গে নিজেও আঁকাআঁকিতে অংশ নেওয়ার ইচ্ছা হচ্ছে। সন্তানের বেড়ে ওঠার এই সময়কে আনন্দময় করে তুলতেই এমন স্মৃতি ধরে রাখতে চান তিনি। তার ভাষায়, শিশুর জীবনে এমন দুষ্টুমি ও সৃজনশীলতাই শৈশবের অন্যতম আনন্দ।
সম্প্রতি পূণ্য চার বছরে পা দিয়েছে। জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজনও করেছিলেন পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানানো সবাইকে কৃতজ্ঞতা জানান তিনি। ২০২১ সালের ১৭ অক্টোবর পরীমণি ও শরিফুল রাজের বিয়ের খবর প্রকাশ্যে আসে ২০২২ সালের জানুয়ারিতে। একই সময়ে তারা সন্তান আগমনের খবরও জানান। ২০২২ সালের ১০ আগস্ট তাদের সন্তান জন্ম নেয়। ২০২৩ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে মায়ের কাছেই বেড়ে উঠছে পূণ্য।



ফেসবুক কর্নার