August 23, 2026, 8:47 am
শিরোনাম :
নওগাঁ সদর হাসপাতালে আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী, খতিয়ে দেখলেন চিকিৎসকদের ডিউটি শিট ২০ মিটার নদীতে ১১৪ মিটার সেতু, নাজিরপুর প্রান্তে নেই সংযোগ সড়ক একই পরিবারের চার মরদেহ উদ্ধার, ডাকাতির সন্দেহে আটক ৩ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গার্ড অব অনার নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খুলনায় পিস্তল, গুলি ও চোরাই মোটরসাইকেলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁও-১ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের কথা জানাল ইসি কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে সাংবাদিকসহ ছয় বাংলাদেশির মরদেহ দেশে জেন-জি’র মন জয়ে ইনস্টাগ্রামে রিলস ও অনানুষ্ঠানিক কনটেন্টে মোদি ভিন্নমত মানেই শত্রুতা নয়, সহনশীলতার আহ্বান বাঁধনের

নওগাঁ সদর হাসপাতালে আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী, খতিয়ে দেখলেন চিকিৎসকদের ডিউটি শিট

জালাল হোসেন

নওগাঁয় আকস্মিক সফরে এসে নওগাঁ সদর হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাসেবা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। আকস্মিক এই পরিদর্শনে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়ে জানতে ডিউটি শিট খতিয়ে দেখেন। দায়িত্ব অনুযায়ী চিকিৎসকরা কর্মস্থলে উপস্থিত রয়েছেন কি না এবং নিয়মিত চিকিৎসাসেবা যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তথ্য নেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। চিকিৎসাসেবা নিয়ে কোনো সমস্যা, ভোগান্তি বা অভিযোগ রয়েছে কি না, সে বিষয়েও তিনি খোঁজখবর নেন।
পরে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের সময় বিশেষভাবে চিকিৎসকদের উপস্থিতির ডিউটি শিট পর্যালোচনার বিষয়টি হাসপাতালজুড়ে আলোচনার জন্ম দেয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আকস্মিক পরিদর্শনের মাধ্যমে চিকিৎসকদের দায়িত্ব পালনের পাশাপাশি হাসপাতালের সার্বিক সেবার মানও আরও জবাবদিহির মধ্যে আসবে।



ফেসবুক কর্নার