August 23, 2026, 12:12 pm
শিরোনাম :
বেবী নাজনীনের জন্মদিনে আজ, ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাইলেন প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ স্বর্ণ কারিগর আল-আমিন হত্যা মামলায় ‘ব্ল্যাক আলামিন’ গ্রেপ্তার নওগাঁ সদর হাসপাতালে আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী, খতিয়ে দেখলেন চিকিৎসকদের ডিউটি শিট ২০ মিটার নদীতে ১১৪ মিটার সেতু, নাজিরপুর প্রান্তে নেই সংযোগ সড়ক একই পরিবারের চার মরদেহ উদ্ধার, ডাকাতির সন্দেহে আটক ৩ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গার্ড অব অনার নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খুলনায় পিস্তল, গুলি ও চোরাই মোটরসাইকেলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁও-১ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের কথা জানাল ইসি

বেবী নাজনীনের জন্মদিনে আজ, ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাইলেন

অভয়নগর প্রতিবেদক

নন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন আজ। ‘ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত এই শিল্পী প্রতিবছর জন্মদিনে ভক্ত-শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হলেও এবার তার জন্মদিন কাটছে কিছুটা বিষাদময় পরিবেশে। ছোট ভাই ও সাংবাদিক এনাম সরকার ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকায় পরিবারের সবাই উদ্বেগের মধ্যে রয়েছেন।
বেবী নাজনীন জানান, তিনি সাধারণত ঘটা করে জন্মদিন উদ্‌যাপন করেন না। ভাইয়ের অসুস্থতার এই সময়ে জন্মদিন নিয়ে আলাদা কোনো আয়োজনের কথাও ভাবছেন না। বরং জন্মদিনে ভক্ত, শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তিনি তার ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
চার দশকের বেশি সময়ের সংগীতজীবনে বেবী নাজনীন টেলিভিশন, চলচ্চিত্র, বেতার এবং দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন অসংখ্য সম্মাননা। তার কণ্ঠের বহু জনপ্রিয় গান এখনো শ্রোতাদের মাঝে সমানভাবে সমাদৃত।
এদিকে বেবী নাজনীনের ছোট ভাই এনাম সরকার প্রায় তিন দশক ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। তিনি বিভিন্ন জাতীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ এসএ টিভির বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) সভাপতি।



ফেসবুক কর্নার