August 23, 2026, 1:37 pm
শিরোনাম :
হৃত্বিককে প্রথম পর্দার চুম্বনে কেন রাজি হয়েছিলেন ক্যাটরিনা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন চিকিৎসক সংকটে ঝালকাঠি সদর হাসপাতাল, ৬৬ পদের ৫৩টিই শূন্য বেবী নাজনীনের জন্মদিনে আজ, ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাইলেন প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ স্বর্ণ কারিগর আল-আমিন হত্যা মামলায় ‘ব্ল্যাক আলামিন’ গ্রেপ্তার নওগাঁ সদর হাসপাতালে আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী, খতিয়ে দেখলেন চিকিৎসকদের ডিউটি শিট ২০ মিটার নদীতে ১১৪ মিটার সেতু, নাজিরপুর প্রান্তে নেই সংযোগ সড়ক একই পরিবারের চার মরদেহ উদ্ধার, ডাকাতির সন্দেহে আটক ৩ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গার্ড অব অনার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন

মোঃ ইসমাইল হোসেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সদ্য সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (২৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে নিজের যোগদানপত্র তুলে দেন তিনি।
এর আগে শুক্রবার (২১ আগস্ট) তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন জহির উদ্দিন স্বপন। পরদিন শনিবার (২২ আগস্ট) মন্ত্রীর মর্যাদায় তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
যোগদানপত্র দেওয়ার মধ্য দিয়ে নতুন দায়িত্বে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেন জহির উদ্দিন স্বপন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তিনি সরকারের রাজনৈতিক কার্যক্রম ও নীতিনির্ধারণী বিষয়ে পরামর্শ দেওয়ার দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



ফেসবুক কর্নার