August 23, 2026, 1:44 pm
শিরোনাম :
হৃত্বিককে প্রথম পর্দার চুম্বনে কেন রাজি হয়েছিলেন ক্যাটরিনা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন চিকিৎসক সংকটে ঝালকাঠি সদর হাসপাতাল, ৬৬ পদের ৫৩টিই শূন্য বেবী নাজনীনের জন্মদিনে আজ, ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাইলেন প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ স্বর্ণ কারিগর আল-আমিন হত্যা মামলায় ‘ব্ল্যাক আলামিন’ গ্রেপ্তার নওগাঁ সদর হাসপাতালে আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী, খতিয়ে দেখলেন চিকিৎসকদের ডিউটি শিট ২০ মিটার নদীতে ১১৪ মিটার সেতু, নাজিরপুর প্রান্তে নেই সংযোগ সড়ক একই পরিবারের চার মরদেহ উদ্ধার, ডাকাতির সন্দেহে আটক ৩ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গার্ড অব অনার

হৃত্বিককে প্রথম পর্দার চুম্বনে কেন রাজি হয়েছিলেন ক্যাটরিনা

অভয়নগর প্রতিবেদক

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-তে হৃত্বিক রোশন ও ক্যাটরিনা কাইফের জুটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সিনেমাটিতে তাদের একটি চুম্বন দৃশ্যও ছিল, যা ক্যাটরিনার প্রথম পর্দার চুম্বন দৃশ্য হিসেবে পরিচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির পরিচালক জয়া আখতার জানিয়েছেন, দৃশ্যটি শুধুমাত্র রোমান্টিকতার জন্য নয়, বরং গল্প ও চরিত্রের প্রয়োজনেই রাখা হয়েছিল।
জয়া আখতার জানান, ক্যাটরিনার সঙ্গে প্রথম দেখা হওয়ার সময় অভিনেত্রী এর আগে কোনো পর্দার চুম্বন দৃশ্যে অভিনয় করেননি। তবে চিত্রনাট্য পড়ার পর তিনি বুঝতে পারেন, দৃশ্যটি তার অভিনীত লায়লা চরিত্রের স্বভাব ও গল্পের গতিপথকে আরও স্পষ্টভাবে তুলে ধরার জন্য প্রয়োজনীয়। লায়লা ছিলেন স্বাধীনচেতা ও নিজের মতো করে জীবন উপভোগ করা এক তরুণী। পরিচালকের মতে, সিনেমার ওই পর্যায় পর্যন্ত চরিত্রটির এই দিকটি দর্শকদের সামনে পুরোপুরি প্রকাশ পায়নি। তাই ওই দৃশ্যের মাধ্যমে লায়লার ব্যক্তিত্বকে আরও পরিষ্কারভাবে তুলে ধরা হয়।
জয়া আরও জানান, হৃত্বিকের চরিত্রটি অনেকটা ঘুমন্ত রাজকুমারের মতো, আর লায়লা সেই রাজকুমারী, যে তাকে জাগিয়ে তুলছে। ফলে চুম্বন দৃশ্যটি গল্পের স্বাভাবিক অংশ হিসেবেই রাখা হয়েছিল। একই সঙ্গে হৃত্বিক-ক্যাটরিনাকে নিয়ে একটি রোমান্টিক গান রাখার জন্য তার ওপর চাপ ছিল। তবে গল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় তিনি সমুদ্রসৈকতে তাদের গান রাখার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। জয়া বলেন, জনপ্রিয় দুই তারকার উপস্থিতি ব্যবসায়িকভাবে সুবিধা দিতে পারত, কিন্তু শুধু তারকাখ্যাতির কারণে গল্পের বাইরে কিছু যোগ করতে চাননি তিনি। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমায় আরও অভিনয় করেছেন অভয় দেওল, ফারহান আখতার ও কালকি কোয়েচলিন।



ফেসবুক কর্নার