
রাতের নীরবতা, আকাশে উজ্জ্বল চাঁদ আর সুইমিংপুলের নীল জলের মনোরম পরিবেশে ধরা দিয়েছেন অভিনেত্রী পূজা চেরী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিগুলো প্রকাশের পরপরই তা ভক্তদের নজর কেড়েছে।
ছবিতে দেখা যায়, রাতের চাঁদের আলো উপভোগ করতে একটি রুফটপ সুইমিংপুলে সময় কাটাচ্ছেন পূজা। তার পরনে ছিল কালো রঙের পোশাক। বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দেওয়ার পাশাপাশি পানিতেও সময় কাটাতে দেখা গেছে তাকে। একটি ছবিতে আকাশে উজ্জ্বল চাঁদের উপস্থিতিও দেখা যায়।
ছবির ক্যাপশনে পূজা লিখেছেন, ‘চাঁদ দেখছে, আমি হাসছি।’ তার এই সংক্ষিপ্ত ক্যাপশনও ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। রাতের আবহ, চাঁদের আলো ও সুইমিংপুলের পানিতে অভিনেত্রীর উপস্থিতি ছবিগুলোতে ভিন্ন এক নান্দনিকতা তৈরি করেছে। প্রকাশের পরপরই ভক্তরা বিভিন্ন মন্তব্যের মাধ্যমে অভিনেত্রীর প্রশংসা ও ভালোবাসা জানিয়েছেন। অভিনয়ের ব্যস্ততার ফাঁকে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন পূজা চেরী। এবার চাঁদের আলোয় সুইমিংপুলে কাটানো সময়ের ছবিও তার অনুসারীদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে।