April 24, 2026, 11:16 am
শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ জবিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু ভুল প্রশ্নপত্র ইস্যুতে ১৭৭ শিক্ষার্থী নিয়ে শঙ্কা নেই: জেলা প্রশাসক গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২ দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

সিইসির অপসারণ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি এনসিপি লইয়ার্স এলায়েন্সের

Reporter Name

নিজস্ব প্রতিবেদক

শরীফ ওসমান হাদীর হত্যাচেষ্টাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে অভিহিত করায়, প্রধান নির্বাচন কমিশনারকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে অপসারণ চেয়েছে ন্যাশনাল লইয়ার্স এলায়েন্স। একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অযোগ্য অভিহিত করে তার পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি -এনসিপির আইনজীবীদের এই সংগঠনটি।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে এক প্রতিবাদ সমাবেশে সংগঠনটি এই দাবি জানায়।

সমাবেশের বক্তব্য রাখেন, এনসিপির আইন সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম মুসা, লইয়ার্স এলায়েন্স এর কেন্দ্রীয় আহ্বায়ক এস এম আজমল হোসেন বাচ্চু, সদস্য সচিব এরশাদুল বারি খন্দকার, যুগ্ম আহ্বায়ক মুস্তাফা আজগর শরিফী, লাবাবুল বাশার, আমিনা আক্তার, যুগ্ম সদস্য সচিব নাজমুস সাকিব, যুগ্ম মুখ্য সংগঠক জাবেদ আরাফাত, মেরি আক্তার, সিনিয়র এডভোকেট ওমর ফারুক প্রমুখ।
সমাবেশে যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুস সাকিব বলেন, হাদীকে গুলি করে খুলি উড়িয়ে দেয়ার চেষ্টার মাধ্যমে ফ্যাসিস্ট আমলের অপশক্তি বাংলার বিপ্লবীদের দমানোর অপচেষ্টা করছে। বাংলার মানচিত্র শকুনের মতো খামচে ধরতে চাইছে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করে, অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং কোনো পক্ষ দ্বারা প্রভাবিত না হয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, শরীফ ওসমান হাদীর আসল হত্যাকারী গ্রেফতার না হওয়ার পিছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ কেউ জড়িত থাকতে পারেন বা কোনো পক্ষের ইন্ধন থাকতে পারে।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আজমল হোসাইন বলেন, যখনই দেশ একটি সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে তখনই প্রধান নির্বাচন কমিশনার উদ্ধত, দালালির বক্তব্য দিয়েছেন। আমরা জানি আপনারা সাহস কোথা থেকে পান। এ সময়, বিপ্লব চলমান, এখনো বিপ্লব শেষ হয়নি বলেও উল্লেখ করেন তিনি।



ফেসবুক কর্নার