June 25, 2026, 2:13 am
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

মহান বিজয় দিবস স্মরণে বেগম খালেদা জিয়ার শিক্ষা-অবদানভিত্তিক বই প্রকাশ

Reporter Name

প্রতিবেদন  রায়হান শেখ

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নে মহীয়সী নারী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে একটি গবেষণাধর্মী বই প্রকাশিত হয়েছে। বইটির লেখক সৈয়দা শাহানা পারভীন।

বইটিতে দেশের প্রাথমিক শিক্ষা খাতে বেগম খালেদা জিয়ার সময়কার নীতিগত উদ্যোগ, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার প্রসার এবং শিক্ষাবান্ধব বিভিন্ন কর্মসূচির বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। লেখক বইটিতে তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে প্রাথমিক শিক্ষায় গুণগত মানোন্নয়ন ও শিক্ষা বিস্তারে তাঁর ভূমিকা আলোকপাত করেছেন।

এ উপলক্ষে প্রকাশিত বক্তব্যে বলা হয়, মহান বিজয় দিবসের চেতনায় দেশ গঠনে শিক্ষা যে অন্যতম প্রধান হাতিয়ার—বইটি সে বিষয়টি স্মরণ করিয়ে দেয়। প্রাথমিক শিক্ষা খাতে অবদান রাখা ব্যক্তিত্বদের কাজ নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই প্রকাশনার মূল উদ্দেশ্য।

উল্লেখ্য, সৈয়দা শাহানা পারভীন অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান (দিপু)—জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি—এর সহধর্মিণী।

বইটি শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষানুরাগী মহলে আগ্রহ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।



ফেসবুক কর্নার