August 29, 2026, 5:26 am
শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে আটক ১৫ জনের কারাদণ্ড মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন ‘আমার মানুষগুলো শুধু আমার টাকাই চেয়েছিল’, আক্ষেপ শাকিলার খেলাফত মজলিসের সাবেক মহানগর সেক্রেটারির ইসলামী আন্দোলনে যোগদান মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর নীতিগত সিদ্ধান্ত ব্যস্ত শিডিউলেও প্রাণবন্ত থাকতে রাশমিকার সহজ ফিটনেস নেপালে শুটিং শেষে বিপর্যয়ের মধ্যে ফিরলেন অভিনেতা খরাজ  চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী আন্দোলন খুলনা জলমা ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত সভাপতি শফিউল সেক্রেটারি নাসির  পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ

ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল ঘোষণার দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

আনোয়ার হোসেন

আনোয়ার হুসাইন, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই ঘোষণা করার দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফ মোহাম্মদ আলা উদ্দিন বলেছেন, ক্যাম্পাসে নিয়মিত গণতান্ত্রিক চর্চা না থাকলে শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি স্বৈরাচারী ও ফ্যাসিবাদী মানসিকতার বিকাশের সুযোগ তৈরি হয়। শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর শাহবাগের শহীদ হাদি চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে তিনি দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ প্রতিষ্ঠা এবং নিয়মিত নির্বাচন আয়োজনেরও দাবি জানান।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে সাইফ মোহাম্মদ আলা উদ্দিন বলেন, বর্তমান ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্ধারিত সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। তার মতে, শিক্ষার্থীদের মতামত ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অপরিহার্য। তিনি বলেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের সুযোগ তৈরি করতে হবে। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ও অংশগ্রহণমূলক চর্চা না থাকলে একনায়কতান্ত্রিক ও ফ্যাসিবাদী মানসিকতা বিকাশের সুযোগ পেতে পারে। পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা ও বিচারহীনতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের যথাযথ বিচার না হলে সমাজে নতুন সংকট তৈরি হতে পারে।
আগামীর সুন্দর দেশ গঠনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে দাবি করে সাইফ মোহাম্মদ আলা উদ্দিন বলেন, দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ ক্যাম্পাস ও দেশ গঠনে তারা কাজ করে যাবেন। সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ জুমা দুপুর ২টার কিছু পর শাহবাগের শহীদ হাদি চত্বরে ছাত্র সমাবেশ শুরু হয়। কেন্দ্রীয় সভাপতি মিনতাছির আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।



ফেসবুক কর্নার