August 29, 2026, 6:15 am
শিরোনাম :
বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কারিনার প্রেমে পড়তেই সাইফকে কেন সাবধান করেছিলেন অক্ষয়? টানা ৪০ দিন জামাতে নামাজ, ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল মাদকবিরোধী অভিযানে আটক ১৫ জনের কারাদণ্ড মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন ‘আমার মানুষগুলো শুধু আমার টাকাই চেয়েছিল’, আক্ষেপ শাকিলার খেলাফত মজলিসের সাবেক মহানগর সেক্রেটারির ইসলামী আন্দোলনে যোগদান মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর নীতিগত সিদ্ধান্ত ব্যস্ত শিডিউলেও প্রাণবন্ত থাকতে রাশমিকার সহজ ফিটনেস নেপালে শুটিং শেষে বিপর্যয়ের মধ্যে ফিরলেন অভিনেতা খরাজ 

খেলাফত মজলিসের সাবেক মহানগর সেক্রেটারির ইসলামী আন্দোলনে যোগদান

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) খুলনা মহানগরের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল কাফি ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগদান করেছেন। শুক্রবার (২৮ আগস্ট) রাতে খুলনায় আনুষ্ঠানিকভাবে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি ইমরান হোসাইন, সহসভাপতি মাওলানা মোজাফফর হুসাইন, শেখ মো. নাসির উদ্দীন ও সেক্রেটারি মাওলানা দীন ইসলাম উপস্থিত ছিলেন। তাদের হাতে ফুলের তোড়া দিয়ে মাওলানা আব্দুল্লাহ আল কাফি আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ মাওলানা আব্দুল্লাহ আল কাফিকে স্বাগত জানান। একই সঙ্গে ইসলামের আদর্শ, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সংশ্লিষ্ট নেতারা আশা প্রকাশ করেন, তার যোগদানের মাধ্যমে খুলনা মহানগরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।



ফেসবুক কর্নার