August 29, 2026, 7:25 am
শিরোনাম :
এআই ব্যবহারে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি রামুতে প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতি বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কারিনার প্রেমে পড়তেই সাইফকে কেন সাবধান করেছিলেন অক্ষয়? টানা ৪০ দিন জামাতে নামাজ, ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল মাদকবিরোধী অভিযানে আটক ১৫ জনের কারাদণ্ড মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন ‘আমার মানুষগুলো শুধু আমার টাকাই চেয়েছিল’, আক্ষেপ শাকিলার খেলাফত মজলিসের সাবেক মহানগর সেক্রেটারির ইসলামী আন্দোলনে যোগদান মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর নীতিগত সিদ্ধান্ত

কারিনার প্রেমে পড়তেই সাইফকে কেন সাবধান করেছিলেন অক্ষয়?

অভয়নগর প্রতিবেদক

বলিউডে তারকাদের প্রেমের গল্প নতুন নয়। তবে কারিনা কাপুর ও সাইফ আলি খানের প্রেমকাহিনি শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। বয়সের ব্যবধান, দুই পরিবারের ভিন্ন পরিচিতি এবং দুজনেরই অভিনয়জগতে প্রতিষ্ঠিত অবস্থান, সব মিলিয়ে তাদের সম্পর্ক নিয়ে সে সময় কম আলোচনা হয়নি। তবে এই প্রেমের শুরুতে সইফকে সতর্ক করেছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী অক্ষয় কুমার।

ঘটনাটি ২০০৮ সালের। সে সময় ‘তাশান’ ছবির শুটিংয়ে একসঙ্গে কাজ করছিলেন কারিনা, সাইফ ও অক্ষয়। ছবির কাজ করতে করতেই কারিনা ও সইফের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। ধীরে ধীরে বন্ধুত্ব গভীর হয়, আর খুব বেশি সময় না যেতেই সেই সম্পর্ক গড়ায় প্রেমে।

তাদের এই ঘনিষ্ঠতা অক্ষয়ের চোখ এড়ায়নি। বিষয়টি বুঝতে পেরে বন্ধুর জায়গা থেকেই সইফকে কিছুটা সাবধান করেছিলেন তিনি। কারিনার সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি যে হালকাভাবে নেওয়ার মতো নয়, সেটিই নাকি বন্ধুকে বোঝাতে চেয়েছিলেন অক্ষয়।

কারিনাকে আগে থেকেই চিনতেন অক্ষয়। তার পরিবার এবং পারিবারিক পরিবেশ সম্পর্কেও তার ধারণা ছিল। তাই আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে সম্পর্কের সব দিক ভালোভাবে বুঝে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।

অক্ষয়ের এই কথার পেছনে অবশ্য কোনো নেতিবাচক উদ্দেশ্য ছিল না। ঘনিষ্ঠ বন্ধুর প্রতি দায়িত্ববোধ থেকেই সইফকে সতর্ক করেছিলেন তিনি। একবার এই পুরোনো ঘটনার কথা বলতে গিয়ে কারিনাও জানিয়েছিলেন, অক্ষয় সইফকে বুঝিয়েছিলেন যে তাকে এবং তার পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার বিষয়টি সহজ নয়। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু ভালোভাবে বুঝে নেওয়াই উচিত।

তবে বন্ধুর সতর্কবার্তায় নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি সইফ। কারিনাকে নিয়ে নিজের অনুভূতি সম্পর্কে তিনি ছিলেন যথেষ্ট নিশ্চিত। সাইফ নাকি স্পষ্ট করেই জানিয়েছিলেন, কারিনাকে তিনি ভালোভাবে বুঝেছেন এবং তাদের সম্পর্ক নিয়ে তার কোনো সংশয় নেই।

শেষ পর্যন্ত সময়ই প্রমাণ করেছে, নিজের অনুভূতির ওপর ভরসা করে নেওয়া সেই সিদ্ধান্ত থেকে আর পিছু হটতে হয়নি সইফকে। ‘তাশান’ ছবির সেটে শুরু হওয়া তাদের সম্পর্ক সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে। একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাওয়ার পাশাপাশি তাদের প্রেম নিয়ে বলিউডজুড়ে চলেছে নানা আলোচনা। কিন্তু সব আলোচনার মধ্যেও ধীরে ধীরে নিজেদের সম্পর্ক নিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এই দুই তারকা।

চার বছরের প্রেমের পর ২০১২ সালে বিয়ে করেন কারিনা ও সইফ। তাদের বিয়ে ছিল বলিউডের অন্যতম আলোচিত তারকা বিবাহ। বিয়ের পরও দুজনই নিজেদের অভিনয়জীবন চালিয়ে গেছেন। ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রেখে ধীরে ধীরে নিজেদের সংসারও গুছিয়ে নিয়েছেন তারা।

আজ এত বছর পর সেই প্রেমের শুরুর দিনের একটি ঘটনা আবারও সামনে এসেছে। বন্ধুর মতো অক্ষয়ের সতর্কবার্তা, সইফের নিজের সিদ্ধান্তে অটল থাকা এবং শেষ পর্যন্ত কারিনার সঙ্গে তার দীর্ঘ পথচলা, সব মিলিয়ে তাদের প্রেমের গল্পের সেই পুরোনো অধ্যায় আবারও আলোচনায়।



ফেসবুক কর্নার