August 30, 2026, 6:30 am

তিশার নাটকে প্রত্যাবর্তন, চার মাস পর শেষ করলেন দুই নাটকের শুটিং

অভয়নগর প্রতিবেদক

  1. বড়পর্দায় ব্যস্ততার কারণে ছোটপর্দা থেকে দূরে সরে যাচ্ছেন—এমন গুঞ্জনের মধ্যেই আবারও নাটকে ফিরেছেন অভিনেত্রী তানজিন তিশা। চার মাসেরও বেশি সময় কোনো নতুন নাটকের শুটিংয়ে অংশ না নেওয়ায় তাঁর নাটক ছাড়ার আলোচনা তৈরি হয়েছিল। সম্প্রতি সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে দুটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। মহিদুল মহিমের ‘ভালোবাসার অভিযান’ এবং চয়নিকা চৌধুরীর ‘প্রথম দেখার পর’ নাটকে অভিনয় করেছেন তিশা। ‘প্রথম দেখার পর’-এ তাঁর সঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।
    নাটকে ফেরা প্রসঙ্গে তানজিন তিশা বলেন, নাটক তাঁর শিকড় এবং এই জায়গা থেকে নিজেকে কখনো দূরে রাখতে চান না। প্রায় সাড়ে চার মাস নাটকের শুটিং না করায় অনেকেই মনে করেছিলেন, সিনেমার জন্য তিনি নাটক ছেড়ে দিয়েছেন। তবে নিজের শিকড় ভুলে যাননি উল্লেখ করে তিশা জানান, আবার কাজ শুরুর সময় মনে হওয়ায় তিনি নাটকের জন্য শিডিউল দিয়েছেন। এর আগে মাহমুদ মাহিন পরিচালিত সিএমভির ‘প্রতিশোধ’ নাটকেও অভিনয় করেন তিনি। এতে তাঁর বিপরীতে ছিলেন ফারহান আহমেদ জোভান। দীর্ঘ বিরতির পর এই নাটকের মাধ্যমে তাঁদের পর্দায় প্রত্যাবর্তন দর্শকের মধ্যে সাড়া ফেলে।
    এদিকে তানজিন তিশার বড়পর্দার প্রথম সিনেমা ‘সোলজার’-এর কাজও এখনো পুরোপুরি শেষ হয়নি। সিনেমাটির একটি গান ও কয়েকটি দৃশ্যের শুটিং বাকি রয়েছে। আগামী মাসে এসব দৃশ্যের শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে। পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ হলে চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তি পেতে পারে। সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিত সিনেমাটিতে তিশার বিপরীতে অভিনয় করছেন শাকিব খান। দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের লড়াইকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, তারিক আনাম খান ও তৌকীর আহমেদসহ অনেকে।



ফেসবুক কর্নার