August 31, 2026, 6:02 am

মায়ের জন্মদিনে অপূর্বের আবেগঘন শুভেচ্ছা

অভয়নগর প্রতিবেদক

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের মা ফিরোজা আহমেদের জন্মদিন আজ। বিশেষ এই দিনে মায়ের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, দোয়া ও আশীর্বাদকে নিজের জীবনের সাফল্যের অন্যতম প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেছেন তিনি।
মাকে উদ্দেশ করে অপূর্ব জানান, ছোটবেলা থেকে জীবনের প্রতিটি পদক্ষেপে মা তাকে ভালোবাসা ও মমতায় আগলে রেখেছেন। নিজের না বলা কথাও মা সহজেই বুঝতে পারতেন এবং তার সামান্য কষ্টেও ব্যথিত হতেন। অভিনেতা বলেন, তিনি আজ যে অবস্থানে পৌঁছেছেন, তার পেছনে মায়ের দোয়া ও আশীর্বাদের বড় ভূমিকা রয়েছে। মায়ের এই ভালোবাসার ঋণ কখনো শোধ করার নয় বলেও আবেগ প্রকাশ করেন তিনি।
জন্মদিনে মায়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন অপূর্ব। মায়ের হাসিকে নিজের পৃথিবীর আলো হিসেবে উল্লেখ করে তাকে জীবনের সেরা উপহার বলে অভিহিত করেন তিনি। অপূর্বর এই আবেগঘন শুভেচ্ছার পর ভক্ত-অনুসারীরাও তার মাকে জন্মদিনের শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন। উল্লেখ্য, অপূর্বর বাবা ওমর ফারুক সরকারি কর্মকর্তা এবং মা ফিরোজা আহমেদ শিক্ষক ছিলেন। ছোটবেলা থেকেই পারিবারিক সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা অপূর্ব পরবর্তীতে অভিনয় জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।



ফেসবুক কর্নার