September 1, 2026, 6:02 am
শিরোনাম :

আবারও বড়পর্দায় রাজ-সাবিলা, আসছে ‘কানাভুলা প্যারাডক্স’

অভয়নগর প্রতিবেদক

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক শরিফুল রাজ ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর আবারও জুটি বেঁধে বড়পর্দায় হাজির হতে যাচ্ছেন। এবার কোনো নাটক বা ওয়েব কনটেন্ট নয়, ‘কানাভুলা প্যারাডক্স’ নামের একটি পূর্ণদৈর্ঘ্য বাণিজ্যিক চলচ্চিত্রে একসঙ্গে দেখা যাবে তাদের।

রহস্য ও রোমাঞ্চনির্ভর ভিন্নধর্মী গল্পের এ সিনেমাটি ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে শরিফুল রাজ জানান, প্রচলিত প্রেমের গল্পের বাইরে এবার সময়কে ঘিরে ভিন্নধর্মী একটি গল্প নিয়ে দর্শকদের সামনে আসছেন তারা। সিনেমাটি প্রযোজনা করছে বুড়িগঙ্গা টকিজ। এর প্রযোজক হিসেবে রয়েছেন নির্মাতা ও প্রযোজক তানিম নূর। প্রতিষ্ঠানটির তৃতীয় প্রযোজনা হিসেবে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি।

‘কানাভুলা প্যারাডক্স’-এর মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তরুণ দুই নির্মাতা আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের। সিনেমার গল্পে সময়ের জটিল সমীকরণ ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রধান দুই চরিত্রে শরিফুল রাজ ও সাবিলা নূরকে ভিন্নধর্মী লুকে দেখা যাবে। এর আগে গত ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা। সেই কাজের পর নতুন গল্প ও নতুন চরিত্র নিয়ে আবারও বড়পর্দায় ফিরছেন এ দুই অভিনয়শিল্পী।



ফেসবুক কর্নার