নেপালের বন্যায় সহায়তায় ভারত-চীনের প্রতি মনীষার আহ্বান
অভয়নগর প্রতিবেদক
Update Time :
Tuesday, September 1, 2026
/
25 Time View
/
Share
নেপালে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং প্রতিবেশী দেশ ভারত ও চীনের প্রতি আহ্বান জানিয়েছেন নেপালি অভিনেত্রী মনীষা কৈরালা। তিনি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি।
৩০ আগস্ট ভারতের সদগুরুর ইশা ফাউন্ডেশন আয়োজিত ‘নেপালের সঙ্গে সংহতি’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে মনীষা কৈরালা এ আহ্বান জানান। অনুষ্ঠানে তিনি নেপালে চলমান জলবায়ু সংকট ও সাম্প্রতিক বন্যার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, বিশ্ব উষ্ণায়নের বিরূপ প্রভাব নেপালের মতো দেশগুলোতে ক্রমেই তীব্র হয়ে উঠছে।
মনীষা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় ভারত, চীন ও নেপালকে একযোগে কাজ করতে হবে। প্রতিবেশী দেশগুলোর ভাগ্য ও প্রকৃতি পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত উল্লেখ করে তিনি আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে নেপালের অর্থনৈতিক পুনর্গঠনে পর্যটন খাতের গুরুত্ব তুলে ধরে আন্তর্জাতিক পর্যটকদের দেশটি ভ্রমণ অব্যাহত রাখার অনুরোধ করেন। তিনি আশা প্রকাশ করেন, সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা ও প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা নেপালের ক্ষতিগ্রস্ত জনগণের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।