September 1, 2026, 6:49 am
শিরোনাম :
নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ নাটোরে রেললাইন ভাঙন, দুই ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল ছয় জেলায় দুপুরের আগেই ঝড়-বৃষ্টির শঙ্কা, দমকা হাওয়া ৬০ কিলোমিটার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা ১৬ মাসের সংসারের পর ধর্ষণ মামলা, কারাগারে স্বামী মেসির বিদায় ঘোষণায় ফুটবলবিশ্বে বিষাদের ছায়া বাবার ভুলের কথা স্বীকার করলেন তাপস পালের মেয়ে সোহিনী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, গণতন্ত্র ও সুশাসন জোরদারের অঙ্গীকার মেসির বিদায়ে আবেগঘন বার্তা স্ত্রী আন্তোনেলার বিমানবন্দরে বিমানবাহিনীর পিকআপ দুর্ঘটনায় নিহত ৩

থানার হাজতে আসামিদের স্লোগান, এসআই-কনস্টেবল প্রত্যাহার

অভয়নগর প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার হাজতখানায় থাকা ১০ আসামির ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠেছে। ভাইরাল হওয়া ভিডিওতে কয়েকজনকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে স্লোগান ও বক্তব্য দিতে দেখা যায়। একই ঘটনায় হাজতে থাকা আসামিদের হাতে মুঠোফোন পৌঁছানোর বিষয়টিও সামনে এসেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেরদৌস, পলক, আবরার আহম্মেদ, ইয়াসিন, রাব্বি, শিমুল, লিমন, নয়ন, আবু বকর ও তানভীর। তাদের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে। পরে তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, থানার হাজতে থাকা আসামিদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগের জন্য ডিউটি অফিসার মুঠোফোন দিয়েছিলেন। এ সুযোগে তারা মুঠোফোন ব্যবহার করে ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন বলে দাবি করেন তিনি। ঘটনার পর দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের দায়িত্বে কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা নিয়েও সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।



ফেসবুক কর্নার