September 3, 2026, 4:38 am

ক্যাটরিনাকে ‘বুড়ি’ কটাক্ষ, নেটদুনিয়ায় সমালোচনা

অভয়নগর প্রতিবেদক

মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মাতৃত্বের পর তার স্বাভাবিক পরিবর্তন নিয়ে নেটিজেনদের একটি অংশ নানা মন্তব্য করেন। কেউ কেউ তাকে ‘বুড়ি’ বলেও কটাক্ষ করেছেন। বিষয়টি নিয়ে ক্যাটরিনার ভক্ত ও বিনোদন অঙ্গনের সহকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সম্প্রতি পরিচালক কুকু কোহলির শেষকৃত্যানুষ্ঠানে স্বামী ভিকি কৌশলের সঙ্গে উপস্থিত হন ক্যাটরিনা। এ সময় তিনি সাধারণ সাদা সালোয়ার-কামিজ পরেছিলেন। অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য শুরু হয়। তার চেহারা ও শারীরিক পরিবর্তন নিয়ে করা এসব মন্তব্যকে অনেকে অপ্রাসঙ্গিক ও সংবেদনশীলতাবিবর্জিত বলে সমালোচনা করেছেন।

ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন তার ভক্ত ও সহকর্মীরাও। অভিনেত্রী শিবালিকা ওবেরয় ট্রলকারীদের সমালোচনা করে বলেন, মাতৃত্বের পর শরীরের পরিবর্তন স্বাভাবিক এবং সন্তান জন্মের পর শরীর পুনর্গঠনে সময় লাগে। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে প্রথম সন্তানের মা হন ক্যাটরিনা কাইফ। এরপর থেকে তিনি অভিনয় থেকে বিরতি নিয়ে সন্তান ও পরিবারের দেখভালে বেশি সময় দিচ্ছেন। মাতৃত্বের পর একজন নারীর স্বাভাবিক শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ না করার আহ্বান জানিয়েছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।



ফেসবুক কর্নার