September 5, 2026, 6:52 am

বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মোঃ ইসমাইল হোসেন

স্বাধীন নাগরিক হিসেবে বাংলাদেশের কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের সব নাগরিকেরই নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। ধর্মীয় পরিচয় থাকলেও রাষ্ট্রের কাছে নাগরিক হিসেবে সেটি মুখ্য নয় বলে উল্লেখ করেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারেন। ধর্মীয় স্বাধীনতা শুধু কাগজে-কলমে বা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনেও এর প্রতিফলন দেখতে চান তিনি। এ সময় তিনি দেশের সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটব্যাংকের ধারণা ভেঙে দিয়েছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখার মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন তিনি।



ফেসবুক কর্নার