September 6, 2026, 9:23 am

রাজ-শুভশ্রীর হাত ধরার ভিডিও ঘিরে নতুন চমক

অভয়নগর প্রতিবেদক

টালিউড অভিনেতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে ঘিরে সাম্প্রতিক সময়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। দেব ও শুভশ্রীর একসঙ্গে লাইভে আসা এবং তাদের রসায়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার পর রাজ-শুভশ্রীর দাম্পত্য সম্পর্ক নিয়েও নানা মন্তব্য ছড়ায়। এর মধ্যেই অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে রাজের সিনেমা নির্মাণের খবরও নতুন করে আলোচনার জন্ম দেয়। তবে এসব গুঞ্জনের মধ্যেই রাজ-শুভশ্রীকে একসঙ্গে দেখে ফের আলোচনায় এসেছেন নেটিজেনরা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উত্তম কুমারের শততম জন্মবার্ষিকী উপলক্ষে টালিপাড়ায় আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। অনুষ্ঠানে দুজনকে হাত ধরে চলতে দেখা যায়। রাজের পরনে ছিল সাদা কুর্তা, আর শুভশ্রী পরেছিলেন নীল শাড়ি। নন্দন প্রাঙ্গণ থেকে আয়োজিত তারকাখচিত পদযাত্রাতেও একইভাবে একসঙ্গে অংশ নেন তারা। এ দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

এদিকে আগামী পূজায় মুক্তির অপেক্ষায় রয়েছে দেব ও শুভশ্রী অভিনীত ‘দেশু ৭’ সিনেমা। এর আগে ২০২৫ সালে মুক্তি পেয়েছিল তাদের ‘ধূমকেতু’ সিনেমা, যা দীর্ঘ আইনি জটিলতার পর প্রেক্ষাগৃহে আসে। অন্যদিকে রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে মিমি চক্রবর্তীকে একটি সারভাইভাল থ্রিলারধর্মী সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়ার খবরও এসেছে। অয়ন চক্রবর্তী পরিচালিত ওই সিনেমার গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন নারী। মিমি জানিয়েছেন, ছবিটি নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে এবং সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষদিকে শুটিং শুরু হতে পারে। রাজ ও শুভশ্রী ২০১৮ সালে বিয়ে করেন। তাদের দুই সন্তান—ইউভান ও ইয়ালিনি।



ফেসবুক কর্নার