August 15, 2026, 2:36 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

গ্রীন হার্ট স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

মিজানুর রহমান সাগর বাগেরহাট প্রতিনিধি

মোঃ মিজানুর রহমান সাগর বাগেরহাট প্রতিনিধি-
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে ঊষা মালাকারের সঞ্চালনায় এবং তিথি দেবনাথের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত এ বর্ণাঢ্য আয়োজনে শিশুদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা ও নৈতিক বিকাশে গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম. এ. সালাম, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা রেহানা আক্তার এবং উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রোজিনা খান। সভাপতিত্ব করেন গ্রীন হার্ট স্কুলের সভাপতি শেখ শাহেদ আলী রবি।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সঙ্গীত পরিচালনায় ছিলেন জোৎস্না দেবনাথ এবং নৃত্য পরিচালনায় তিথি দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
প্রধান অতিথি পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, “শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা শিশুর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রীন হার্ট স্কুলের এ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।” বিশেষ অতিথি এম. এ. সালাম বলেন, “শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে গ্রীন হার্ট স্কুল বাগেরহাটে একটি উদাহরণ সৃষ্টি করেছে।”
অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার