September 7, 2026, 11:23 am

মৎস্য ও প্রাণিসম্পদ কমিটিতে সদস্য হলেন এম এ হান্নান

পল্লব চক্রবর্তী, নাসিরনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম. এ. হান্নান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ এই কমিটিতে দায়িত্ব পাওয়ার খবরে তার নির্বাচনী এলাকা নাসিরনগরে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেছেন।
মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও কর্মসংস্থানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এই খাতের উন্নয়ন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা এবং বিভিন্ন নীতিগত বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। স্থানীয়দের মতে, কমিটির সদস্য হিসেবে এম. এ. হান্নান জাতীয় পর্যায়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার পাশাপাশি নাসিরনগরের সম্ভাবনা ও সংশ্লিষ্ট সমস্যাগুলোও তুলে ধরার সুযোগ পাবেন।
এদিকে নতুন দায়িত্ব পাওয়ায় নাসিরনগর ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এম. এ. হান্নানকে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কার্যকরভাবে অবদান রাখবেন। একই সঙ্গে নাসিরনগরের মানুষের বিভিন্ন সমস্যা, স্থানীয় উন্নয়ন ও সম্ভাবনার বিষয়গুলো জাতীয় পর্যায়ে যথাযথভাবে উপস্থাপনে তিনি ভূমিকা রাখবেন বলে আশা করছেন স্থানীয়রা।



ফেসবুক কর্নার