September 7, 2026, 3:35 pm

যৌনকর্ম বৈধতার পক্ষে পুনম পান্ডের মন্তব্য

অভয়নগর প্রতিবেদক

মডেল ও অভিনেত্রী পুনম পান্ডের বিভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ড প্রায়ই আলোচনার জন্ম দেয়। এবার যৌনকর্মকে সরকারি স্বীকৃতি দেওয়ার পক্ষে মত দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি একটি পডকাস্টে সমাজে নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ কমানোর সম্ভাব্য উপায় নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মত দেন। তার দাবি, পুরুষদের মানসিক চাপসহ বিভিন্ন সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে যৌনকর্মকে আইনি ও নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় আনা হলে নারীদের বিরুদ্ধে কিছু অপরাধ কমানো সম্ভব হতে পারে।
পুনম নিজের তৈরি বিভিন্ন ভিডিও নিয়েও কথা বলেন। এসব কনটেন্ট তৈরি করাকে তিনি অন্যায় বা পাপ হিসেবে দেখেন না বলে জানান। বরং তার বক্তব্য, কোনো ব্যক্তি দিনের ব্যস্ততা বা ক্লান্তির পর তার ভিডিও দেখে সাময়িক মানসিক স্বস্তি পেলে তিনি সেটিকে মানুষের জন্য ইতিবাচক কিছু হিসেবে বিবেচনা করেন। তবে তার এই বক্তব্যের সঙ্গে সবাই একমত নন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার মন্তব্যের সমালোচনা করেছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন। ফলে তার বক্তব্যকে ঘিরে অনলাইন প্ল্যাটফর্মে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
পুনমের মন্তব্য নিয়ে সমালোচকদের উদ্দেশেও বক্তব্য রয়েছে। তিনি দাবি করেন, প্রকাশ্যে তার কর্মকাণ্ডের সমালোচনা করা অনেকেই ব্যক্তিগতভাবে তার তৈরি কনটেন্ট দেখেন। এ ধরনের দ্বিমুখী আচরণ নিয়ে তিনি উদ্বিগ্ন নন বলেও জানান। এর আগে ২০২৪ সালে জরায়ুমুখ ক্যানসার নিয়ে সচেতনতা তৈরির কথা বলে নিজের মৃত্যুর খবর প্রচার করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন পুনম পান্ডে। পরে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয় এবং তিনি ক্ষমাও চান। এবার যৌনকর্মের বৈধতা নিয়ে তার নতুন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ফের আলোচনার কেন্দ্রে এসেছে।



ফেসবুক কর্নার