March 6, 2026, 11:45 am
শিরোনাম :
জামালপুরে স্ত্রীকে হত্যা করে মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক মাগুরায় আওয়ামীলীগ কার্যালয় সামনে পতাকা উত্তোলন আগুন ও ভাংচুর, আটক ৩ কুড়িগ্রামে নয় বছর ধরে ভাঙা ব্রিজ, যাতায়াতে আতঙ্কে ২০ হাজার মানুষ সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদকসেবী গ্রেফতার রমজানকে ঘিরে বাজার তদারকি জোরদার: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের আনোয়ারায় গ্যাস সংকটে দুই সার কারখানার উৎপাদন বন্ধ একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি ৫ দিন ধরে ইন্টারনেট নেই ইরানে

মুক্তিযুদ্ধের নামে মুজিববাদের আকাঙ্ক্ষা চাপিয়ে দেয়া হলে প্রতিহত করবো: নাহিদ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক

আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করি। আওয়ামী লীগের বয়ান থেকে মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্ক্ষাকে বের করে প্রতিষ্ঠিত করা হয়েছে। তবে মুক্তিযুদ্ধের নামে মুজিববাদের আকাঙ্ক্ষাকে চাপিয়ে দেয়া হলে প্রতিহত করবো— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির আয়োজিত ‘আগ্রাসন বিরোধী’ শীর্ষক কর্মসূচিতে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন ভূখণ্ড পেলেও সার্বভৌমত্ব পাইনি। ৫৪ বছর পরেও মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষের রাজনীতি এখনও চলছে। তবে বিভাজনের রাজনীতির সুরাহা হবে এমনটা ভেবেছিলাম।
নাহিদ ইসলাম আরও বলেন, দেশে মুক্তিযুদ্ধের নামে বা ইসলামের নামে রাজনীতি চলবে না। মুক্তিযুদ্ধ আমার, ইসলামও আমার। এই দুটি বিষয়কে মুখোমুখি করা যাবে না।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোট বানচালের চেষ্টা চালানো হচ্ছে। তবে যতই চেষ্টা হোক, আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব। হাদিকে গুলি করে আমাদের ভয় দেখানোর চেষ্টা সফল হবে না। হাদির লড়াইকে ধারণ করে আমরা এগিয়ে যাব। এ সময় নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরই করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।



ফেসবুক কর্নার