
**বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছর বয়সী ফুটবলার কাভান সুলিভান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছেন। ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তরুণ মিডফিল্ডারকে ২০২৬ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের প্রথম আন্তর্জাতিক সূচির জন্য ঘোষিত ২৮ সদস্যের দলে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কোচ মরিসিও পচেত্তিনো দল ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, এ দলে ১৩ জন খেলোয়াড়ের এখনো জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি। **
**চলতি মৌসুমে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে দারুণ পারফরম্যান্সের পর জাতীয় দলে সুযোগ পেলেন কাভান। ২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক করা এই তরুণকে যুক্তরাষ্ট্রের ফুটবলের অন্যতম আলোচিত উদীয়মান খেলোয়াড় হিসেবে দেখা হচ্ছে। জাতীয় দলের হয়ে মাঠে নামলে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়দের একজন হবেন। নতুন এই দলে কাভানের পাশাপাশি আরও বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছে। **
**বিশ্বকাপের পর নতুন চক্রের শুরুতে যুক্তরাষ্ট্র চারটি প্রীতি ম্যাচ খেলবে। ২৬ সেপ্টেম্বর অরল্যান্ডোতে পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সূচি। এরপর ২৯ সেপ্টেম্বর চিলি, ৩ অক্টোবর মেক্সিকো এবং ৬ অক্টোবর কানাডার বিপক্ষে খেলবে দলটি। এই ম্যাচগুলোর মাধ্যমে ২০৩০ বিশ্বকাপ সামনে রেখে নতুন খেলোয়াড়দের পরখ ও দল গঠনের কাজ শুরু করবেন পচেত্তিনো। এদিকে ক্রিশ্চিয়ান পুলিসিচ ও ওয়েস্টন ম্যাককেনিসহ কয়েকজন পরিচিত খেলোয়াড় এবারের দলে নেই