September 24, 2026, 11:23 pm

গৌরী-সুহানা পাশে, পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ

অভয়নগর প্রতিবেদক

  • মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। সোমবার (২১ সেপ্টেম্বর) পরিবারের সদস্যদের নিয়ে সেখানে যান তিনি। এ সময় তার পরনে ছিল নীল পাঞ্জাবি। ভিড় ঠেলে মণ্ডপে প্রবেশের পর সন্ধ্যার আরতিতেও অংশ নেন তিনি।
    উৎসবের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায়, শাহরুখ তার দীর্ঘদিনের সহকারী ও বিজনেস ম্যানেজার পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছছেন। সে সময় তার পাশে ছিলেন স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খান। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য শুরু হয়।
    পূজা দাদলানী শাহরুখের বিজনেস ম্যানেজারের পাশাপাশি তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রডাকশন হেড হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাদের দীর্ঘদিনের পেশাগত সম্পর্কের বিষয়টি পরিচিত হলেও ভিডিওটির ওই মুহূর্ত নিয়ে ভক্তদের মধ্যে বিভিন্ন মন্তব্য দেখা গেছে। কেউ এটিকে আন্তরিক বন্ধুত্বের মুহূর্ত হিসেবে দেখেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন, পাশে স্ত্রী ও মেয়ে থাকা সত্ত্বেও কেন পূজার ওড়না ব্যবহার করলেন শাহরুখ। তবে এ বিষয়ে শাহরুখ, গৌরী বা সুহানার কোনো মন্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার