September 25, 2026, 12:04 am

সানি লিওনকে বিয়েতে রাজি করানোর গল্প জানালেন ড্যানিয়েল

অভয়নগর প্রতিবেদক

অভিনেত্রী সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবারের সম্পর্কের শুরুটা ছিল বেশ ভিন্নরকম। লাস ভেগাসে একটি রেস্তোরাঁয় প্রথম দেখা হওয়ার পর ড্যানিয়েল সানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। শুরুতে সানি তাঁর প্রতি আগ্রহ দেখাননি এবং ড্যানিয়েলের পাঠানো বার্তারও তেমন সাড়া দিতেন না।

পরবর্তী সময়ে ব্যক্তিগত এক কঠিন সময়ের মধ্যে সানি ড্যানিয়েলের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন। ওই সাক্ষাতে তারা প্রায় পাঁচ ঘণ্টা একসঙ্গে সময় কাটান। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ফুল ও উপহার দেওয়া-নেওয়ার মধ্য দিয়ে সম্পর্ক এগিয়ে যায় এবং একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

তিন বছর সম্পর্কের পর ২০১১ সালে সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার বিয়ে করেন। বর্তমানে তাদের তিন সন্তান রয়েছে। প্রথম সন্তান নিশাকে তারা দত্তক নেন। পরে যমজ সন্তান আশির ও নোয়াহ তাদের পরিবারে যোগ হয়। দীর্ঘদিনের দাম্পত্যজীবনে সানি ও ড্যানিয়েল এখন পরিবার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।



ফেসবুক কর্নার