September 25, 2026, 12:04 am

জামায়াত-শিবির নিয়ে রাশেদ খাঁনের কড়া মন্তব্য

ইসমাইল হোসেন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ করে দেবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, বিরোধী দল হিসেবে জামায়াত-শিবির সরকারি দলের লোকজনকে এলাকা ছাড়া করার চেষ্টা করছে। ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে কী করবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে জামায়াত-শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন।

রাশেদ খাঁন আরও বলেন, জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে তারা শেখ হাসিনার সময়ের চেয়েও কঠোর হয়ে উঠতে পারে। তার ভাষ্য, জামায়াত-শিবিরও শেখ হাসিনার অনুসৃত পথের মতো বিরোধী রাজনীতিকে মোকাবিলা করছে। এসব বক্তব্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।



ফেসবুক কর্নার