September 25, 2026, 12:04 am

মাতৃত্বের শরীর নিয়ে কটূক্তি, ক্যাটরিনার পাশে পরিণীতি

অভয়নগর প্রতিবেদক

সন্তান জন্মের পর শারীরিক পরিবর্তন নিয়ে বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির মুখে পড়তে হয়েছে। তাঁর শারীরিক পরিবর্তন ও প্লাস্টিক সার্জারি নিয়ে নানা মন্তব্যের পর ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া।

বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে পরিণীতি বলেন, মাতৃত্ব-পরবর্তী কোনো নারীর শরীর নিয়ে মন্তব্য করা অত্যন্ত অশোভন ও অশিক্ষিত মানসিকতার পরিচয়। তাঁর মতে, সন্তান জন্মদানের পর নারীর শরীরে যে স্বাভাবিক পরিবর্তন আসে, সেটিকে নেতিবাচকভাবে দেখার কোনো কারণ নেই।

পরিণীতি বলেন, একটি নতুন জীবন পৃথিবীতে আনার পর মায়ের শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক। এমন পরিবর্তনকে বরং সম্মানের সঙ্গে দেখা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলিং নিয়ে তিনি জানান, এসব বিষয়ে তিনি সচরাচর নজর দেন না এবং এ ধরনের নেতিবাচকতার পেছনে সময় নষ্ট করাকে অর্থহীন মনে করেন।



ফেসবুক কর্নার