September 24, 2026, 11:25 pm

তমা মির্জার আবেগঘন পোস্ট ঘিরে ভক্তদের কৌতূহল

ইসমাইল হোসেন

ঢালিউডের অভিনেত্রী তমা মির্জা অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। ব্যক্তিজীবন ও অনুভূতির নানা বিষয় ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী। সম্প্রতি তাঁর একটি আবেগঘন পোস্ট সামাজিক মাধ্যমে প্রকাশের পর তা ঘিরে শুরু হয়েছে আলোচনা।

এর আগে একটি বেসরকারি ব্যাংকে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনায় আসেন তমা মির্জা। এর মধ্যেই কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি। কালো রঙের ফুলেল নকশার পোশাকে, খোলা চুল ও কপালে ছোট টিপ পরে ছবিতে দেখা যায় অভিনেত্রীকে। তবে ছবির চেয়ে তাঁর দেওয়া ক্যাপশনই বেশি কৌতূহল তৈরি করেছে।

পোস্টের ক্যাপশনে তমা মির্জা লিখেছেন, ‘বোকা আমি নাকি বোকা এ মন, হৃদয় জড়ালে আমায় কখন।’ তাঁর এই আবেগঘন কথাকে ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতিও জানিয়েছেন অনেকে। একজন লিখেছেন, ভালোবাসলে মানুষ বোকাই হয়। আরেকজনের মন্তব্য, মানুষ নয়, মনটাই বোকা কিংবা সরল হয়।



ফেসবুক কর্নার