September 25, 2026, 5:24 pm
শিরোনাম :
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ নায়কের স্ত্রীর আপত্তিতে সিনেমা থেকে বাদ তাপসী পান্নু! দামুড়হুদায় মোবাইল কোর্টের হস্তক্ষেপে ১৪ বছর বয়সী কিশোরীর বাল্যবিবাহ পণ্ড, বাবার জরিমানা সমগ্র বাংলাদেশে তথ্য প্রযুক্তিসমগ্রর যুগেও মাদকাসক্ত অপরাধ তরুণ প্রজন্ম মোরেলগঞ্জে ফেরিঘাটের আপৃত্তিকর ঘটনায় আসাদুজ্জামান মিলনের সম্পৃক্ততা নেই – দাবি আহত রবিউলের ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে দুই পুলিশ প্রত্যাহার সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ৩০ জন গ্রেপ্তার ‘বুকে পাথর চাপা দিয়ে’ নির্বাচনের ফল মেনেছি: পরওয়ার শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগ, মা আটক এবার জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা?

নায়কের স্ত্রীর আপত্তিতে সিনেমা থেকে বাদ তাপসী পান্নু!

অভয়নগর প্রতিবেদক

 

বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি রয়েছে বেশ কিছু অস্বস্তিকর অভিজ্ঞতাও। কখনো ছবিতে চূড়ান্ত হওয়ার পর তাকে বাদ দেওয়া হয়েছে, আবার কখনো সেই সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণও জানানো হয়নি।
সম্প্রতি এক আলাপচারিতায় এমনই এক অভিজ্ঞতার কথা জানিয়ে তাপসী বললেন, একবার নায়কের স্ত্রী তাকে পছন্দ করেন না, এই কারণেও ছবি থেকে বাদ পড়তে হয়েছিল তাকে। নয়নদীপ রক্ষিতের সঙ্গে এক আলাপচারিতায় তাপসী জানান, ইন্ডাস্ট্রিতে নতুন থাকাকালে শুটিংয়ের সময় ঘটে যাওয়া অনেক বিষয়কেই তিনি কাজের স্বাভাবিক অংশ হিসেবে মেনে নিতেন। পরে ছবি মুক্তির পর বুঝেছেন, সব ঘটনা আসলে এতটা স্বাভাবিক ছিল না।
একটি ছবি থেকে বাদ পড়ার প্রসঙ্গে অভিনেত্রী জানান, ছবিটির জন্য নিজের শুটিংয়ের তারিখও দিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু পরে তাকে সরিয়ে দেওয়া হয়। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, সে বিষয়ে তাকে নির্দিষ্ট কোনও কারণ জানানো হয়নি। তাপসী বলেন, ‘আমাকে বলা হয়েছিল, ছবির নায়কই আমাকে সরিয়ে দিয়েছেন। ঈশ্বরই জানেন কারণটা কী।
আমি বিভিন্ন কারণের কথা ভাবতে থাকি। তার নিরাপত্তাহীনতা থাকতে পারে, হয়তো এমন কাউকে চাইছিলেন যার সঙ্গে তিনি বেশি ঘনিষ্ঠ। আমি অনেক কারণই ভাবতে পারি। কিন্তু আমাকে কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি। শুধু বলা হয়েছিল, তিনি আমাকে ছবিতে চান না। কারণ জানতে চাইতেই আমি বারবার প্রশ্ন করতে থাকি।’
তবে এমন অভিজ্ঞতা তাপসীর জন্য নতুন নয়। এর আগেও ছবি থেকে বাদ পড়ার কথা জানিয়েছিলেন তিনি। ২০২১ সালে সিদ্ধার্থ কাননের সঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, একটি ছবির জন্য তাকে চূড়ান্ত করা হয়েছিল। পরে তাকে সরিয়ে দেওয়া হয় এবং সেই খবর তিনি জানতে পারেন সংবাদমাধ্যমের কাছ থেকে।
তাপসী জানিয়েছিলেন, পরে তাকে ফোন করে ক্ষমা চাওয়া হলেও কেন তাকে বাদ দেওয়া হয়েছিল, সেই আসল কারণ জানাতে নির্মাতারা তখনও দ্বিধায় ছিলেন। ঘটনাটি ‘পতি পত্নী অউর ওহ’ ছবিকে ঘিরে বলে মনে করা হয়। পরে ছবিটিতে অভিনয় করেন কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকর ও অনন্যা পাণ্ডে।
সেই সময় প্রকাশ্যেই ছবি থেকে বাদ দেওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাপসী। যদিও প্রযোজকদের পক্ষ থেকে বলা হয়েছিল, ওই চরিত্রের জন্য বেশ কয়েকজন অভিনেত্রীর কথা ভাবা হয়েছিল এবং তাপসীর সঙ্গে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।
তবে তাপসীর ক্যারিয়ারে ছবি থেকে বাদ পড়ার সবচেয়ে অস্বস্তিকর কারণগুলোর একটি ছিল নায়কের স্ত্রীকে ঘিরে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমাকে ছবি থেকে বাদ দেওয়ার সবচেয়ে খারাপ কারণ যেটা বলা হয়েছিল, তা হলো, ‘নায়কের স্ত্রী আপনাকে পছন্দ করেন না।’ আমি জানি না, কেন তিনি আমাকে পছন্দ করতেন না।’
তাপসী পান্নুকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্সের ছবি ‘গান্ধারী’-তে। ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ছবিটি।



ফেসবুক কর্নার